| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 16, 2026, 4:18 pm
Title :
ফরিদপুরের নগরকান্দায় খালের জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ, অস্বাস্থ্যকর বেকারিকে জরিমানা পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক রাজশাহীতে সাগর-রুনি হত্যার বিচার ও অব্যহত গুম-খুন-হুমকির প্রতিবাদে মানববন্ধন ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার। টেকনাফে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু দিনাজপুর বীরগঞ্জে থানা পুলিশের সহায়তায় সৌদি প্রবাসী ফিরে পেল হারিয়ে যাওয়া ব্যাগসহ পাসপোর্ট। কালিয়াকৈরে মসজিদের নামে বন জমি দখলের অভিযোগ, ময়লার স্তূপে দুর্ভোগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫০ ফরিদপুরে এসিড ফ্যাক্টরির দূষণে ফসলহানি: কৃষকদের রক্ষায় সরজমিনে সংসদ সদস্য নায়াব ইউসুফ ডিবি), নোয়াখালী অভিযান করে অসামাজিক কাজে জড়িত থাকা ১ জন পুরুষ ও ৫ জন নারী গ্রেফতার।

পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক

ইকরামুল হক বিশেষ প্রতিনিধি
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • 7 Time View
১৪

কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় অনুমোদন ছাড়াই সেলু মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, মিনহাজ, আবদু ছালাম, আবুবক্কর ও আবদুমালেক সদর নামে চার ব্যক্তি পৃথকভাবে বালুর ডিপু পরিচালনা করছেন।

স্থানীয়দের দাবি, এসব ডিপুর জন্য প্রতিদিন বিপুলসংখ্যক বালুবাহী যানবাহন চলাচল করছে। এতে এলাকার সরকারি সড়কসহ বিভিন্ন অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে এবং সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, রেলব্রিজের পাশবর্তী এলাকা থেকেও নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে সেতুর আশপাশের মাটির স্থিতিশীলতা নষ্ট হয়ে এর ভিত্তি দুর্বল হতে পারে। এতে ভবিষ্যতে রেলব্রিজটি ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বালু উত্তোলন ও ডিপু পরিচালনার অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় অনেকেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না।

এদিকে সরকারি সড়ক ও রেলব্রিজের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন, বালু উত্তোলনের বৈধতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তবে এসব অভিযোগের বিষয়ে মিনহাজ, আবদু ছালাম, আবুবক্কর ও আবদুমালেক সদর—কারও বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category