| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |৮ই সফর, ১৪৪৮ হিজরি July 22, 2026, 1:42 pm
Title :
যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল সালাম মৃধার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ, অডিও রেকর্ড ফাঁস বাগেরহাটে সরকারি খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন, তদন্ত করে রেকর্ড বাতিলের দাবি দিনদুপুরে বরিশালের এডিএম আদালতে ডাকাতি: আসল রিপোর্ট চুরি করে ভুয়া মাদ্রাসা সাজালো সিন্ডিকেট! বঙ্গবন্ধুর গেরিলা বাহিনী সংগঠন কেন্দ্রীয় কমিটি পরিবর্তন সভাপতি আনোয়ার’সাধারণ সম্পাদক আবু বক্কর কে শুভেচ্ছা’ সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর)আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম কা‘রা‘গা‘র থেকে মুক্তি পেলেন বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক”

পাদ্রীশিবপুর ইউনিয়নে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ৫, ২০২৬
  • 127 Time View

নিজস্ব প্রতিবেদক  :- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী মাজেদা বেগম জানান, ২০২২ সালে রঘুনাথপুর গ্রামে জে এল নং ২০ থেকে ৬ শতাংশ জমি ক্রায় করে ভোগ দখল করে আসছি। প্রতিপক্ষ মহারাজ মল্লিক, ছালাম মল্লিক, জলিল মল্লিক আমাদের ভোগ দখলি জমি দখল করার চেষ্টা চালিয়ে আসছে। গত বছরের ২৭ জুলাই তারা আমার সম্পত্তি দখলের চেষ্টা চালায় যে ঘটনায় আমি বাদি হয়ে বরিশাল আদালতে একটি মামলা দায়ের করি। দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সম্প্রতি আদালত জমির বর্তমান অবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও তা অমান্য করে প্রতিপক্ষ জোরপূর্বক জমিতে প্রবেশ করে পিলার স্থাপন করে দখলের চেষ্টা চালায়। এমনকি সেখানে ঘর নির্মাণের প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগীরা আরও জানান, তারা বিষয়টি প্রশাসনকে অবহিত করলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে করে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

অন্যদিকে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, জমিটি তাদের বৈধ মালিকানাধীন এবং তারা কোনো আদালতের নির্দেশ লঙ্ঘন করেননি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সোহেল রানা জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category