| ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৪শে সফর, ১৪৪৮ হিজরি August 7, 2026, 4:11 pm
Title :
ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান

প্রধান উপদেষ্টার সঙ্গে যা আলোচনা হলো বিএনপির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪
  • 403 Time View

প্রথম বাংলা – দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার ভাবনা ও জাতীয় নির্বাচনের রূপরেখাসহ নানাবিধ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির শীর্ষ নেতারা।

সরকারের পক্ষ থেকে যেন যত দ্রুত সম্ভব সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপকভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়া হয়, বৈঠকে সে বিষয়ে সবচেয়ে বেশি জোর দিয়েছে বিএনপি।

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপির প্রতিনিধিরা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা ও নির্বাচন নিয়ে তাদের চিন্তাভাবনা সম্পর্কে মতবিনিময় করেন।

সেখানে আরও জানানো হয়েছে, তারা (বিএনপির প্রতিনিধিরা) বলেছেন যে এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন আছে। ভবিষ্যতেও এই সমর্থন থাকবে। বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপকভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়া হয় সে ব্যাপারেও তারা অনুরোধ করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারা (বিএনপির প্রতিনিধিরা) দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কেও জানতে চান এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যে শঙ্কা ও সম্ভাবনা আছে সে ব্যাপারেও একমত পোষণ করেন। সবশেষে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন যে, বর্তমান সরকার সংস্কার এবং নির্বাচন সম্পর্কিত এবং অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার জন্য যে পদক্ষেপগু লো নেবে সেটা নিয়ে সবাই একসঙ্গে কাজ করবে এবং তারা সেটার একটি সমন্বিত অংশীদার হবেন।

মতবিনিময়কালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল ও ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল পৌনে ৪টার সময় মির্জা ফখরুলের নেতৃত্বে তিন সদস্যের ওই প্রতিনিধিদলটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান।

এদিকে, দেড় ঘণ্টার বৈঠক শেষে যমুনা থেকে বেরিয়ে মির্জা ফখরুল উপস্থিত সাংবাদিকদের ড. ইউনূসের সঙ্গে বিএনপির আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন।

তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। দ্রুত সময়ের মধ্যে সরকার দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ছাত্র-জনতা অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এর চারদিন পর গত ১২ আগস্ট বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এর ১৭ দিন পর আজ আরও এক দফায় প্রধান উপদেষ্টা ও বিএনপি প্রতিনিধিদলের মধ্যে মতবিনিময় হলো।

আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শুরু থেকে বারবারই একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন বিএনপি নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category