| ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 10, 2026, 10:56 pm
Title :
লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের ৩ দিনের নির্দেশ ইটভাটার মাটির জোগানে পাহাড় ধ্বংসের অভিযোগ, প্রশাসনের সঙ্গে মনিটরিং টিম মিরপুরে অনুমোদনহীন বেকারি কারখানার বিরুদ্ধে নানা অভিযোগ নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর কোম্পানীগঞ্জের নেশাখোর স্বামী কারাগারে গৃহবধূ আপন ঠিকানায় বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লক্ষীপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করেন পাদ্রী শিবপুর ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো:দুলাল হাওলাদার এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন

বাকেরগঞ্জে অন্যের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ গণপূর্ত কর্মকর্তার বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬
  • 170 Time View
১১৩

মোঃ মিনহাজুল ইসলাম বাকেরগঞ্জ বরিশাল

বরিশালের বাকেরগঞ্জ কলসকাঠী ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামে ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কেটে অবৈধভাবে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে গণপূর্তর ইঞ্জিনিয়ার আবুল বাশারের বিরুদ্ধে।

এতে জমির প্রকৃত মালিকসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী মোঃ আলকাচ হাওলাদার অভিযোগ করে বলেন, এলাকার প্রভাবশালী ইঞ্জি: আবুল বাশার কোনো ধরনের সরকারি অনুমতি কিংবা মালিকদের সম্মতি ছাড়াই জোরপূর্বক জমির ওপর দিয়ে সড়ক নির্মাণের কাজ শুরু করেছেন। ভেকু দিয়ে মাটি কাটার ফলে জমির স্বাভাবিক অবস্থান নষ্ট হয়ে গেছে এবং ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি আমাদের জমি দখল করে তাদের ব্যক্তি মালিকানাধীন সড়ক নির্মাণ করছে।
আলকাচ হাওলাদার আরো জানান, এর আগে গত ১৬ই জানুয়ারি রাতে আবুল বাশার আমাদের জমি দখল করে সড়ক নির্মাণের চেষ্টা চালালে ওই দিনই আমি বাকেরগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করি। তবে পুলিশের পক্ষ থেকে কোন কার্যকরী ব্যবস্থা না নেওয়া আজ ২০ জানুয়ারি তারা আবার আমাদের জমি দখল করে সড়ক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

ভুক্তভোগীরা জানান, ২০ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৮ টা থেকে তাদের জমিতে প্রবেশ করে মাটি কাটার কাজ চালানো হয়। এ সময় মাটি কাটা নেতৃত্ব দেয় আবুল বাশার সহ ৫০ জনের একটি বাহিনী। বাধা দিতে গেলে সংশ্লিষ্টরা হুমকি-ধামকি দেন। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, এভাবে জমি দখল ও অবৈধ সড়ক নির্মাণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত আবুল বাশারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।ভুক্তভোগীরা অবিলম্বে অবৈধ সড়ক নির্মাণ বন্ধ করে দখলমুক্ত করার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি কেএম সোহেল রানা বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। যখন খবর পেয়েছি অবৈধ ভাবে জমি দখল করে মাটি কেটে সড়ক নির্মাণ চলছে। সেখানে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category