| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |২৮শে রমজান, ১৪৪৭ হিজরি March 17, 2026, 9:49 am
Title :
১৩ নং পাদ্রী শিবপুর ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাহিদুল ইসলাম বাবু’র ঈদ শুভেচ্ছা ​পাদ্রীশিবপুর ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী দুলাল হাওলাদার! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রুহুল আমিন হাওলাদার বাকেরগঞ্জ পৌরসভা ২ নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন মো: জুবায়ের হোসেন বাকেরগঞ্জে ভরপাশা ঈদগাহ্ মাঠে মেয়র প্রার্থী হারুন সিকদারের ইফতার ও দোয়া মাহফিল বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলা, ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা মির্জাগঞ্জে বাংলাদেশের আলো পত্রিকার পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মানবিকতা,সত্য ও সমাজসেবার চেতনায় ঈদের বার্তা —দেশবাসীকে শুভেচ্ছা জানালেন এটিএন নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান বাকেরগঞ্জে চেয়ারম্যানের ওপর হামলা, থানায় অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ, জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

বাকেরগঞ্জে আদালতের আদেশ অমান্য করে আওয়ামী নেতা রশিদের ঘর নির্মানের চেষ্টা, বাধা দিলে তিনজনকে পিটিয়ে আহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫
  • 210 Time View

বাকেরগঞ্জ প্রতিনিধি :- বরিশালের বাকেরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের চেষ্টা করার সময় আওয়ামী লীগ নেতা রশিদ ওরফে আলু রশিদ ও তার সহযোগীদের হামলায় তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের ৭ নং ওয়ার্ডে।

এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ার হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৪০) বাদী হয়ে রশিদ হাওলাদারসহ নয়জনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরসভার ৭ নং ওয়ার্ডের ৪৬ নং ভরপাশা মৌজার (এসএ খতিয়ান নং-২০৪৬, বিএস খতিয়ান নং-১২৩৪) তফসিলভুক্ত জমি দীর্ঘদিন ধরে আনোয়ার হোসেন ভোগদখল করে আসছেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা রশিদ হাওলাদার ওই জমি দখলের পাঁয়তারা করে আসছিলেন। এরই অংশ হিসেবে তিনি একাধিকবার উক্ত জায়গায় ঘর নির্মাণের চেষ্টা চালান।

পরবর্তীতে আনোয়ার হোসেনের পরিবার আদালতের শরণাপন্ন হলে সিনিয়র সহকারী জজ আদালত ওই জমিতে অনধিকার প্রবেশ, ঘর নির্মাণসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

নিষেধাজ্ঞা অমান্য করে বুধবার সকালে রশিদ হাওলাদার (৬০), খালেক হাওলাদার (৫০), জাফর হাওলাদার (২৬), মিলন হাওলাদার (৩৬)সহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে ঘর নির্মাণে গেলে আনোয়ার হোসেনের ছেলে শফিকুল ইসলাম, পুত্রবধূ নুপুর বেগম (৩৫), লাইজু বেগম (৩০) ও পারভীন বেগম (৩৫) বাধা দেন। এ সময় রশিদ ও তার সহযোগীরা রড, লাঠি ও সাবল দিয়ে তাদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা নারীদের শ্লীলতাহানি ঘটিয়ে তাদের কাপড়-চোপড় ছিঁড়ে ফেলে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে ভুক্তভোগীরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category