| ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 9, 2026, 3:48 pm
Title :
লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের ৩ দিনের নির্দেশ ইটভাটার মাটির জোগানে পাহাড় ধ্বংসের অভিযোগ, প্রশাসনের সঙ্গে মনিটরিং টিম মিরপুরে অনুমোদনহীন বেকারি কারখানার বিরুদ্ধে নানা অভিযোগ নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর কোম্পানীগঞ্জের নেশাখোর স্বামী কারাগারে গৃহবধূ আপন ঠিকানায় বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লক্ষীপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করেন পাদ্রী শিবপুর ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো:দুলাল হাওলাদার এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন

বাকেরগঞ্জে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
  • 236 Time View
৮১

মাইনুল ইসলাম বাকেরগঞ্জ

বরিশালের বাকেরগঞ্জে সরকারি বিধি না মেনে ইট ভাটা পরিচালনার দায়ে ১টি ইট ভাটায় মোট দুই লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ ফেব্রুয়ারী ) উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে ২টি ইট ভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি) এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তন্ময় হালদার কোর্ট পরিচালনা করেন। সেভেন স্টার ব্রিকস, এম.এ.বি ব্রিকস ও এস.টি.টু ব্রিকস এ অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী
এ জরিমানা করা হয়।

এছাড়াও এম আর ব্রিকস এর লাইসেন্স নেই এবং কাঠের লাকরি ব্যবহার করে ইট পোড়ানো হয়। উক্ত ব্রিক ফিল্ড কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ কে ব্রিকস এর লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। এই প্রতিষ্ঠানে কয়লা ব্যবহার করে ইট পোড়ানো হয় এবং এখানে কোন কাঠের লাকরি পাওয়া যায় নাই। এই প্রতিষ্ঠানকে ইট প্রস্তুতের অন্যান্য সকল নিয়ম মান্য করার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানের বিষয়ে জানতে চাইলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেনের নির্দেশনা অনুযায়ী লাইসেন্স না থাকা ও ইট ভাটায় কাঠ পোড়ানোর সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে ২ টি ইট ভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরও বলেন, জনগণের বৃহৎ স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category