| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৫শে সফর, ১৪৪৮ হিজরি August 8, 2026, 12:27 pm
Title :
ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান

বাকেরগঞ্জে ওএসএম ডিলার রুহুলের বিরুদ্ধে কালোবাজারে সরকারি চাল বিক্রির অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, মে ১৯, ২০২৫
  • 241 Time View

বাকেরগঞ্জ প্রতিনিধি :- বরিশালের বাকেরগঞ্জের সাহেবগঞ্জ এলাকার  ওএমএস ডিলার রুহুল আমিনের বিরুদ্ধে  সুবিধাভোগীদের চাল না দিয়ে কালোবাজারে বিক্রি করার অভিযোগ উঠেছে।  শনিবার (১৭ মে)  রাত ৮ টার দিকে উপজেলার সাহেবগঞ্জ এলাকায়  রুহুলের গোডাউন থেকে ওএমএসের কয়েক বস্তা চাল রিস্কায় করে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আটক করে। পরে রুহুল আমিনের বড় ভাই সবুজের মধ্যস্ততায় রফাদফার মাধ্যমে চালগুলো ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে সাহেবগঞ্জ বারি বাজার মার্কেট এলাকার সালাম বলেন, সাহেবগঞ্জ এলাকার ওএমএস ডিলার  রুহুল তার গোডাউন থেকে কয়েক বস্তা চাল কালোবাজারে বিক্রি করে, আমি সহ এলাকাবাসী চালগুলো আটকাই, তখন রুহুলের বড় ভাই সবুজ আমাদের ভয় ভীতি দেখিয়ে চালগুলো নিয়ে যায়। তিনি আরও আক্ষেপ করে বলেন, আমি ও আমার স্ত্রী কাজবাজ করে খাই, আমার ছেলেকে চাল কিনতে পাঠালেও  রুহুল চাল না দিয়ে ফিরিয়ে দেয়।
পৌরসভার ৬ নং ওয়ার্ডের আদম আলী হাওলাদারের ছেলে শুকুর হাওলাদার  বলেন,  গত ৩ মাস যাবত চাল কিনতে গেলেও ডিলার রুহুল আমাকে চাল দেয় নাই।
এছাড়াও সাহেবগঞ্জ এলাকার রফিকের স্ত্রী ফাতেমা, বাদশা মিয়ার স্ত্রী ডালিম বেগম, শফিক এর স্ত্রী আফিয়া বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, রুহুল চাল  আমাদের কাছ ন্যায্য মূল্যে চাল বিক্রি না করে বেশি দামে বাইরে বিক্রি করে দেয়।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার রুবিনা পারভীন বলেন, ওএমএস  এর চাল বাইরে বিক্রি করা দণ্ডনীয় অপরাধ, কোন ডিলারের বিরুদ্ধে  এ ধরনের প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ডিলারশীপ বাতিল  করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category