| ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি August 31, 2026, 9:21 pm
Title :
লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা ও হত্যার হুমকি, আক্তার মেম্বারের অত্যাচারে মান্দারীবাসী অতিষ্ঠ” বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

কুমিল্লায় বিশেষ অভিযানে ৩ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : রবিবার, মে ৩, ২০২৬
  • 68 Time View

শাহ সাহিদ উদ্দিন স্টাফ রিপোর্টার

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রেস রিলিজ সূত্রে জানা যায়, শুক্রবার (০২ মে ২০২৬) কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে রেইসকোর্স এলাকা থেকে একটি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনের সাথে সংঘাতে জড়িত তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো— সাইফুল ইসলাম আপন (১৫), পিতা: আলী আহম্মদ, মাতা: রোজিনা বেগম, ঠিকানা: সংরাইশ; মোঃ সুমন আলম (১৭), পিতা: জাহাঙ্গীর আলম, মাতা: রেহেনা বেগম, ঠিকানা: রেইসকোর্স; এবং মোঃ রবিউল (১৬), পিতা: মোঃ সাগর, মাতা: রুমি বেগম, ঠিকানা: ধানমন্ডি রেইসকোর্স। তাদের সবার থানা কোতয়ালী মডেল ও জেলা কুমিল্লা।

পুলিশ জানায়, কুমিল্লা কোতয়ালী মডেল থানার মামলা নং-২০, তারিখ ০৭ এপ্রিল ২০২৬, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারার মামলার তদন্তের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category