| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |১লা জিলকদ, ১৪৪৭ হিজরি April 18, 2026, 7:40 am
Title :
স্বেচ্ছাসেবী সংগঠন মানবসেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু! পুরান ঢাকায় হাম প্রাদুর্ভাব ভয়াবহ: ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ অন্ধকার জয়ী এক আলোর সারথি স্বাধীনতা পুরস্কারে ভূষিত মো. সাইদুল হক দিনাজপুরে বাংলা নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক ধর্ষণচেষ্টার পর শিশু হত্যা, গণধোলাইয়ে নিহত ২ কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন ২০২৬: চেয়ারম্যান পদে লড়বেন সাবেক বিএনপি নেতা নাসির উদ্দিন হাওলাদার!

বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা বসত ঘর ও দোকানপাট লুট, নারীসহ আহত ১৫

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫
  • 211 Time View

বাকেরগঞ্জ প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা বসত ঘর ও দোকানপাট লুট, নারীসহ ১৫ জন আহতের সংবাদ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায় দীর্ঘদিনের দখলকৃত ওয়ারিশের সম্পত্তিতে কাজ করতে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভাড়াটে সন্ত্রাসী দিয়ে সশস্ত্র হামলা ও লুট পাটের ঘটনায় নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

অভিযোগ সূত্রে আরো জানা যায় বাকেরগঞ্জ পৌরসভা ২ নং ওয়ার্ড সদররোডস্থ পৈত্রিক সুত্রে ওয়ারিশ সম্পত্তি অংশীদারগণদের সম্পদ থেকে বঞ্চিত করতে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলার ঘটনারটি ঘটে ।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে, স্থানীয় আলমগীর হোসেন হাওলাদার ওরফে আলমগীর ডাক্তার তাহার বড় ভাই মৃত্যু জাহাঙ্গীর হোসেন সেলিম হাওলাদার এর পরিবারের সন্তানগণ সম্পত্তির সমপরিমাণ অর্ধেক এর তদারকি দেখভাল করতে গেলে পূর্বে থেকে উৎপেতে থাকা পল্লী চিকিৎসক আলমগীর ডাক্তার তাহার স্ত্রী এবং তাহার পুত্র কন্যা সহ ভাড়াটে সন্ত্রাসী নিয়ে একদল সুসজ্জিত ধারালো লৌহজাতক অস্ত্রসহ লোহা উত্তোলনের হ্যান্ডেল খুন্তি নিয়ে ঘনিষ্ঠ পেটুয়া বাহিনীদের দিয়ে আলমগীর ডাক্তারের ভাইয়ের মেজো ছেলে মেহেদী হাসান শিবলু ও তাহার নিকটতম আত্মীয়-স্বজন নারীদের উপর অতর্কিত বেপরোয়া হামলায় চালায়।
এ হামলা শিবলুর মাথা ফেটে মস্তিষ্কের উপর গুরুতর আঘাতে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। শিবলুর নিকট তম আত্বীয় কয়েকজন মহিলা শিবলুকে উদ্ধার করে জরুরী চিকিৎসার জন্য নিয়ে যেতে চাইলে আলমগীর ডাক্তারের দুই পুত্র সাইদ হাওলাদার ও সাব্বির তাহারের সাঙ্গপাঙ্গদের নিয়ে ওই সকল নারীদের উপর অতর্কিত সশস্ত্র হামলা চালায় এতে অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছে। এতে নারীরা মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর অবস্থায় স্থানীয় ব্যক্তিবর্গ ও পথচারীরা শিবলুসহ ঐ সকল নারীদের উদ্ধার করে জরুরী চিকিৎসা সেবা দেওয়ার জন্য বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার এবং সহকারী স্বাস্থ্য সেবা প্রধান কারি দের সম্মুখে আলমগীর ডাক্তারের দুই পুত্র ও ভাড়াটে সন্ত্রাসীরা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ডাক্তার ও নার্সদের সম্মুখে মৃত্যু সেলিম ডাক্তারের বড় পুত্র জুয়েল ও শিবলুর উপর আবারো হামলা চালায়। এতে করে পুনরায় শিবলু এবং তাহার বড় ভাই জুয়েল গুরুতর রক্তাক্ত আহত হয়। হামলায় আহত হওয়ার কথা শুনে গুরুতর আহত মেহেদী হাসান শিবলুর শ্যালক নিজ দুলাভাইকে হাসপাতালে দেখতে গেলে অতর্কিত হামলায় তাহার অন্ডকোষ চেপে ধরলে তিনিও গুরুতর আহত হয়ে চার ঘন্টা বেহুশ থাকেন, তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে অভিযোগের বাদী মেহেদী হাসান শিবলু সংবাদ মাধ্যমকে জানান বাকেরগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড সদর রোডে রুনসী মৌজার জেল নাম্বার ৩৩ খতিয়ান২২৯ হাল খতিয়ান ১৩১৫ দাগ নাম্বার ৭২৭ তে আমাদের পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমিতে বসত ঘর ও দোকানপাটের সংস্কারের কাজ করতে গেলে আমার চাচা আলমগীর ডাক্তার ও তার দুই ছেলে আমাদের কাছে ৪০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন, আমরা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করি। গতকাল আমরা আমাদের ওষুধ ঘর ও দোকানপাটে কাজ করতে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে আমাদের উপরঅতর্কিত হামলা চালায় এতে আমি সহ আমাদের পরিবারের ১৫ জন গুরুতর আহত হয় স্থানীয় পথচারীরা আমাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও তারা আমাদের উপর হামলা চালায় আমরা এর সুষ্ঠু বিচার চাই।
প্রতিপক্ষের হামলার স্থান বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন শেষে প্রাথমিক ভাবে হামলার সত্যতা নিশ্চিত করেন। সাংবাদিকদের সাথে আলাপকালে বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত সুরেজীত বড়ুয়া বলেন যে, বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসে আহত ব্যক্তিদের উপর আবারও অতর্কিত হামলার ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক।

হামলার বিষয় প্রতিপক্ষ আলমগীর হোসেন হাওলাদার ওরফে আলমগীর ডাক্তার এর পরিবারের নিকট ঘটনার বিষয় জানতে চাইলে
তাহারা বলেন যে, উক্ত সম্পত্তি সম্পূর্ণ আমাদের আমরা ভোগ দখলে  আছি। জীবন গেল এখান থেকে তাহাদেরকে একটুও ভোগ দখল করতে দেবো না।
এক ভিডিও ক্লিপসে দেখা যায় যে আলমগীর ডাক্তার সহ তাহার পরিবারের সকল সদস্যগণ প্রকাশ্যে প্রতিপক্ষ সেলিম ডাক্তারের পরিবারকে খুন যখন করার হুমকি দিচ্ছেন। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি থানায় অভিযোগ হয়েছে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category