| ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 1, 2026, 2:50 am
Title :
লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা ও হত্যার হুমকি, আক্তার মেম্বারের অত্যাচারে মান্দারীবাসী অতিষ্ঠ” বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

বাকেরগঞ্জে ধরাছোঁয়ার বাইরে ভূমিদস্যু আলু রশিদ ( বিএনপির এক নেতার ছত্রছায়ায় চালাচ্ছেন তার অপকর্ম)

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫
  • 272 Time View

বাকেরগঞ্জ বরিশাল প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পৌরসভা ৭নং ওয়ার্ড ভরপাশার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের মালিকানাধীন ঘরবাড়ি জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলু রশিদ ও তার বাহিনীর বিরুদ্ধে।

এ বিষয়ে ১৩ সেপ্টেম্বর মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এরপরও থেমে নেই আলু-রশিদের ভূমিদস্যুতা। ধরাছোঁয়ার বাইরে থেকে সুযোগ বুঝে প্রায়শই রাতের আঁধারে তার বাহিনী নিয়ে জমি জবরদখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,
পৌরসভার ৭ নং ওয়ার্ডের ৪৬ নং ভরসা মৌজায় এস এ খতিয়ান ২০৪৬ বিএস খতিয়ান ১২৩৪ যাহ এস এ হাল ৭৫ এবং বিএস ৫৬৭৪/৫৬৭৮ নং দাগের ৫৪.৫ শতাংশ জমিত বসত ঘর এবং তিনি উক্ত জমিতে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন ।
এ বিষয়ে মোঃ শফিকুল ইসলাম জানান আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর পরই স্থানীয় একাধিক আওয়ামী লীগ নেতাকে সাথে নিয়ে তাদের শত বছরের পুরনো ঘরবাড়ি রাতের আঁধারে সন্ত্রাসী বাহিনী নিয়ে দখলের চেষ্টা চালায়আলু রশিদ। আমরা বাধা দিলে সন্ত্রাসীরা আমাদেরকে বেধড়ক মারপিট করেন এতে আমরা গুরুতর আহত হলে আমি সহ আমার ভাই ঢাকার কমফোর্ট হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছি। আমরা আদালতে মামলা দায়ের করিলে উক্ত মামলায় বিজ্ঞ আদালত সকল কাগজপত্র যাচাই বাছাই করে আমাদের পক্ষে রায় দেয়।
উক্ত জমি নিয়ে বর্তমানে বাকেরগঞ্জ সিনিয়র আমলী আদালতে মামলা চলমান যাহার নাম্বার ১৬৩ /২০২৫
যেখানে আদালত রশিদ হাওলাদার কে কাজ করতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেন অথচ আদালতের আদেশ উপেক্ষা করে বাকেরগঞ্জ পৌর বিএনপির এক নেতার ছত্রছায়ায় হঠাৎ করেই ১৩/৯/২০২৫ সকাল ৯ঃ০০ ঘটিকার সময় তার দলবল নিয়ে কাজ করতে আসেন আমরা বাধা দিলে আমাদের উপর হামলা চালায় আমি বাদী হয়ে আঃ রশিদ হাং ও আঃ খালেক হাং এর নামে বাকেরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করি যাহার কার্যক্রম চলমান। আওয়ামী লীগ ক্ষমতার আমলে পৌর মেয়রের ছত্রছায়ায় আমাদের রেকর্ডিও জমিতে থাকা কয়েক লক্ষ টাকার গাছ ও একটি ঘর দখল করে নেন। আমরা আওয়ামী লীগ নেতা আলু রশিদের হাত থেকে মুক্তি চাই।
এ বিষয়ে আঃ রশিদ হওলাদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম সংবাদ মাধ্যমিকে জানান জমি নিয়ে বিরোধের একটি অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category