| ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |৩রা শাবান, ১৪৪৭ হিজরি January 22, 2026, 3:23 am
Title :
​রাজশাহীতে সরকারি রাস্তা দখল করে আওয়ামী লীগ নেতার মার্কেট জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ (জেএসএফবি)-এর ২০২৬-২৮ নির্বাচনে সভাপতি ফারুক হোসেন মজুমদার সাধারণ সম্পাদক কে এম রুবেল লামা উপজেলা পরিষদের ইজারার রাজস্বের বকেয়া অর্থ না দেওয়ায় থমকে আছে উন্নয়ন কাজ বাকেরগঞ্জে অন্যের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ গণপূর্ত কর্মকর্তার বিরুদ্ধে বাকেরগঞ্জে মৎস্য অধিদপ্তরের উদ্দ্যোগে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাকেরগঞ্জে দোয়া ও আলোচনা সভা আইনশৃঙ্খলা জোরদারে কুমারী ক্যাম্প পরিদর্শন করেন পুলিশ সুপার বান্দরবান গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষ্যে লামার কুমারীতে পথসভা করেছেন পুলিশ সুপার বান্দরবান কুমারী পুলিশ ক্যাম্পের আইসি জামিল আহমেদ এর সফল অভিযানে লামা-চকরিয়া সড়কে বন্ধ হয়েছে ডাকাতি লামায় গজালিয়া ও কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন পুলিশ সুপার বান্দরবান

বাকেরগঞ্জে লাইসেন্সবিহীন তিন ইটভাটায় অভিযান, ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা!

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
  • 17 Time View

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা:- পরিবেশের জন্য হুমকিস্বরূপ লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন। রবিবার (১১ জানুয়ারি ২০২৬) সকালে উপজেলার গারুড়িয়া ও কলসকাঠি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে লাইসেন্সবিহীন তিনটি ইটভাটা—দুবাই ব্রিকস, খান ব্রিকস ও ওয়ান স্টার ব্রিকসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।

মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সংশ্লিষ্ট তিনটি ইটভাটার বিরুদ্ধে মোট তিনটি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় অবৈধভাবে প্রস্তুতকৃত ইট বিনষ্ট করা হয় এবং পরিবেশ বিধি লঙ্ঘনকারী নিষিদ্ধ চিমনি ভেঙে ফেলা হয়।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এব্যাপারে বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category