| ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 2, 2026, 3:57 pm
Title :
লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা ও হত্যার হুমকি, আক্তার মেম্বারের অত্যাচারে মান্দারীবাসী অতিষ্ঠ” বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

বাকেরগঞ্জে সৌদি প্রবাসী চার ভাইয়ের জমি ভূমিদস্যুদের দখলে

Reporter Name
  • Update Time : রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
  • 256 Time View

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে সৌদি আরব প্রবাসী চার ভাইয়ের ক্রয়কৃত প্রায় তিন একর জমি স্থানীয় ভূমিদস্যুরা জোরপূর্বক দখল করে রেখেছে—এমন অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কবাই ইউনিয়নের সেকান্দার আলী হাওলাদারের চার পুত্র—সৌদি প্রবাসী মোঃ ফারুক হাওলাদার, মোঃ শাহীন হাওলাদার, মোঃ সোহেল হাওলাদার ও মোঃ আরিফুর রহমান উজ্জ্বল ২০১৮ সালে বাউফল উপজেলার হোগলা গ্রামের মোঃ আঃ আজিজ খাঁনের কাছ থেকে চর রঘুনাথদী মৌজার ০১ নং জেএল-এর ৮৬ নং খতিয়ানের ২৩৬৮ নং দাগে ১ দশমিক ৫ একর জমি এবং একই মৌজার ০১ নং জেএল-এর ৯২ নং খতিয়ানের ২৩৬৯ নং দাগে সিদ্দিকুর রহমান ও নিলিমা বেগমের কাছ থেকে আরও ১ দশমিক ৫ একর জমি বৈধভাবে ক্রয় করেন।

প্রবাসে অবস্থানের সুযোগ নিয়ে একই গ্রামের কিছু ভূমিদস্যু তাদের জমি জবরদখল করে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মৃত গ্যাদা খাঁনের ছেলে মোঃ আজিজ খাঁ, মৃত তোজাম্মের আলীর ছেলে মোঃ মোনায়েম খাঁ, আজিজ খাঁনের ছেলে নুরুল ইসলাম খাঁ, বিরাজ আলী খাঁনের ছেলে আলতাফ খাঁন ও জয়নাল খাঁন এবং মোনায়েম খাঁনের ছেলে নিজাম খাঁন।
প্রবাসী সোহেল হাওলাদার অভিযোগ করে বলেন, “আমরা দেশে এসে নিজেদের জমিতে চাষাবাদ করতে গেলে ভূমিদস্যুরা আমাদের মারধর করে এবং হত্যার হুমকি দেয়।”

তিনি আরও জানান, এর আগে অভিযুক্ত ফারুক হাওলাদার ও আঃ আজিজ খাঁন গং উক্ত জমির মালিকানা দাবি করে বাউফল সিভিল জজ আদালতে একটি মামলা দায়ের করেন। তবে মামলায় উপযুক্ত কাগজপত্র ও প্রমাণাদি উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় বিজ্ঞ আদালত ২০২৫ সালের ৩০ নভেম্বর মামলাটি খারিজ করে দেন।
ভুক্তভোগী প্রবাসী ভাইদের দাবি, সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে তাদের ন্যায্য মালিকানা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category