বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
Reporter Name
Update Time :
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
102 Time View
বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:- বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম আরিফুর রহমান বাবু (৩৫)। তিনি ওই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে। বাকেরগঞ্জ থানা সূত্রে জানা যায়, ২০২৫ সালে দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকেরগঞ্জ থানার এএসআই ফারুকের নেতৃত্বে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকেরগঞ্জ থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
১৭৫
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:- বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম আরিফুর রহমান বাবু (৩৫)। তিনি ওই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে।
বাকেরগঞ্জ থানা সূত্রে জানা যায়, ২০২৫ সালে দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকেরগঞ্জ থানার এএসআই ফারুকের নেতৃত্বে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বাকেরগঞ্জ থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।