| ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৪শে সফর, ১৪৪৮ হিজরি August 7, 2026, 9:47 am
Title :
ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান

বাকেরগঞ্জ থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
  • 238 Time View

সোহেল রানা বাকেরগঞ্জ :- বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামের বাচ্চু গাজীর পুত্র যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মো: হৃদয় গাজীকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর মামলা নং (৫৫২/২০১৯) (জিআর ১৫৯/১১) বাদী ফিরোজ হাওলাদার এর দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অবস্থায় দীর্ঘদিন আত্নগোপনে ছিলো আসামি হৃদয় গাজী।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা’র নির্দেশে এএসআই ফারুক হোসেন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৫ জানুয়ারী রাতে নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী হৃদয় গাজীকে গ্রেপ্তার করে বাকেরগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, অপরাধী যতই কৌশল অবলম্বন করুক আইনের চোখ ফাঁকি দিয়ে থাকা সম্ভব নয়। হৃদয় গাজী দীর্ঘ বছর আদালতের রায় অমান্য করে পালিয়ে ছিলেন।

আমরা আদালতের নির্দেশে বিভিন্ন কৌশলে আজ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমি যতদিন বাকেরগঞ্জ থানার দায়িত্বে কর্মরত থাকবো।

সাধারণ জনগণকে আইনি সেবা প্রদানের মাধ্যমে নিরাপত্তা দেয়া ও সকল অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category