| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |২৮শে রমজান, ১৪৪৭ হিজরি March 17, 2026, 1:53 am
Title :
১৩ নং পাদ্রী শিবপুর ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাহিদুল ইসলাম বাবু’র ঈদ শুভেচ্ছা ​পাদ্রীশিবপুর ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী দুলাল হাওলাদার! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রুহুল আমিন হাওলাদার বাকেরগঞ্জ পৌরসভা ২ নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন মো: জুবায়ের হোসেন বাকেরগঞ্জে ভরপাশা ঈদগাহ্ মাঠে মেয়র প্রার্থী হারুন সিকদারের ইফতার ও দোয়া মাহফিল বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলা, ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা মির্জাগঞ্জে বাংলাদেশের আলো পত্রিকার পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মানবিকতা,সত্য ও সমাজসেবার চেতনায় ঈদের বার্তা —দেশবাসীকে শুভেচ্ছা জানালেন এটিএন নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান বাকেরগঞ্জে চেয়ারম্যানের ওপর হামলা, থানায় অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ, জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

বাজারে সর্বনিম্ন সবজির দাম ১০০ টাকা, দিশেহারা ক্রেতারা

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১২, ২০২৪
  • 336 Time View

খান মেহেদী :- সবজির দাম গত কয়েক সপ্তাহ ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাজধানীর সবজি বাজারে প্রতিটি জিনিসের দাম ১০০ টাকার ওপরে। স্বস্তি নেই মুরগি ও মাছের দামে। শুধু রাজধানী ঢাকা নয়, উৎপাদন এলাকায়ও সবজির দাম চড়া বলছেন বিক্রেতারা ।

শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

gঅনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বেশিরভাগ সবজি কেজিতে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকায়। এরমধ্যে রয়েছে বরবটি, করলা, গোলবেগুন, ঝিঙা, চিচিঙা ও ধুন্দল। এসব সবজির দর ১০০ টাকার নিচে কোনোভাবেই নামছেই না।

১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে মাত্র চারটি সবজি। এগুলো হলো- পটোল, ঢ্যাঁড়স, পেঁপে ও মুলা। পেঁপে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা করে। এ ছাড়া পটোল, ঢ্যাঁড়স ও মুলার কেজি বাজারভেদে ৬০-৮০ টাকা।

বিক্রেতারা বলছেন, শুধু রাজধানী ঢাকা নয়, উৎপাদন এলাকায়ও চড়া সবজি দর। শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে। তবুও মোকামগুলোতে সরবরাহ কম। এ ছাড়া বন্যার কারণে সবজির জোগান কমেছে।

সবজির খুচরা বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের চেয়ে সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা।

সবজির দাম বাড়লেও গত সপ্তাহের চেয়ে ডিম ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে। কয়েক সপ্তাহ ধরে কাঁচামরিচের দামও বেড়েছে। শুক্রবার কাঁচামরিচ বিক্রি হচ্ছে বাজারভেদে ২৮০ থেকে ৩৪০ টাকা দরে।

এ ছাড়া আমদানির উদ্যোগ ও শুল্ক কমানোর সংবাদে কমেছে ডিমের দাম। শুক্রবার প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, যা সপ্তাহের শুরুতে বিক্রি হয়েছে ১৮০ টাকায়।

বাংলাদেশ পাইকারি কাঁচামাল আড়ৎ মালিক সমিতির সভাপতি ইমরান মাস্টার গণমাধ্যমকে বলেন, দেশের কোথাও কোথাও বৃষ্টি অস্বাভাবিক। উত্তরাঞ্চলেরও বেশ কিছু এলাকায় বন্যা হচ্ছে। ফলে ক্ষেতে সবজি নষ্ট হয়ে যাচ্ছে। এ ছাড়া প্রত্যন্ত এলাকার মোকামগুলোতেও সরবরাহ কমেছে উল্লেখযোগ্য পরিমাণে। সেজন্য উৎপাদন এলাকায় কৃষকরাও এখন তুলনামূলক দাম বেশি নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category