| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 22, 2026, 7:15 pm
Title :
আত্মপ্রকাশ করল ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি শিক্ষার্থীকেন্দ্রিক গবেষণানির্ভর শিক্ষাঙ্গন গড়াই প্রধান লক্ষ্য:—অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে। যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ যশোর শার্শায় ফেনসিডিল মামলায় পাকশিয়ার স্বামী-স্ত্রীর যাবজ্জীবন এতিম শিশুদের স্বপ্নের ঠিকানা বৈদ্যপাশায়, দারুল আরকামে শিক্ষার আলোয় বদলাচ্ছে এতিম শিশুদের জীবন! দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না।

বিএম কলেজ ইংরেজি বিভাগ এলামনাই এসোসিয়েশনের সভাপতি তরিক, সম্পাদক হাফিজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
  • 386 Time View
৮৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: -সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ইংরেজি বিভাগ এলামনাই এসোসিয়েশন নতুন নেতৃত্ব পেয়েছেন তরিকুল ইসলাম এবং মো. হাফিজুর রহমান মিলন। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি। গত ২৭ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার এইচএম শাহাজালাল নির্বাচনি তফসিল ঘোষণা করেছিলেন।

সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ জানান, নির্বাচনি তফসিল ঘোষণা করা হলেও সভাপতি পদে তরিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান মিলন, সাংগঠনিক পদে শহিদুল ইসলাম রায়হান, কোষাধ্যক্ষ পদে মাজহারুল ইসলাম এবং দপ্তর সম্পাদক পদে তানিম মাহামুদ খান ব্যতিত কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। এবং নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে কেউ আগ্রহও প্রকাশ করেননি। ফলে মনোনয়ন ফরম সংগ্রহকারী তরিক-হাফিজসহ উল্লেখিত ৫ জনকে সর্বসম্মতিক্রমে বিজয়ী ঘোষণা করা হয়।

সংগঠনটির সাবেক আহ্বায়ক বাহাউদ্দিন গোলাপ এই তথ্য নিশ্চিত করে জানান, ৩১ সদস্যবিশিষ্ট কমিটির সকলে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। এবং তাদের সম্মতিক্রমেই তরিকসহ সকলে আলোচিত সংগঠনটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন।

জানা গেছে, বিএম কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বার্থরক্ষার প্রত্যয় নিয়ে অর্ধযুগ আগে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এতে বাহাউদ্দিন গোলাপ সভাপতি এবং রাহাত সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনের মাধ্যমে সংগঠনে প্রত্যাশিত পদপ্রাপ্তিতে তরিক এবং হাফিজসহ সকলে কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। এবং এক প্রতিক্রিয়ায় বলেছেন, বিএম কলেজ ইংরেজি বিভাগ এলামনাই এসোসিয়েশন একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের মূল লক্ষ্য-উদ্দেশ হচ্ছে, বিএম কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বার্থরক্ষায় কাজ করা, নতুন নেতৃত্ব সেটিই করবে, মন্তব্য করেন সভাপতি তরিকুল ইসলাম।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category