| ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৪শে সফর, ১৪৪৮ হিজরি August 7, 2026, 6:21 pm
Title :
ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাফ বলে দিয়েছেন, শেখ হাসিনা তার যতোদিন ইচ্ছা ভারতে থাকবেন

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪
  • 425 Time View

নিজস্ব প্রতিবেদক:
___________________

বেআইনী ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, যদি দেশের আইন-আদালত আমাকে বলে যে, তাকে (শেখ হাসিনাকে) ফেরত আনার জন্য ব্যবস্থা করার জন্য, তাহলে সে ব্যবস্থা করার চেষ্টা করবো। তবে ভারত ফেরত দিবে কিনা, সেটা তাদের ব্যাপার।

অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাফ বলে দিয়েছেন, শেখ হাসিনা তার যতোদিন ইচ্ছা ভারতে থাকবেন।

বাংলাস্তানের পররাষ্ট্র উপদেষ্টার এই নতজানু ভাবটি আমার ভালো লাগেনি। ভারত নিয়ে অনেক অপপ্রচার আছে। তা সত্ত্বেও আমি চাই ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারা একটি শক্তিশালী সরকার। আওয়ামী লীগকে যারা ভারতের দালাল বলে, আজ তারাই ক্ষমতায়। আওয়ামী লীগ ভারতের সঙ্গে যুদ্ধ বাধায় নি। সীমান্তে হত্যা জাতীয় কেসগুলো আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেছে। আবার আন্তর্জাতিক আদালতে মামলার মাধ্যমে ভারতের বিরুদ্ধে বিশাল সমুদ্রসীমা জয় করেছে।

অন্যদিকে আসিফ নজরুলসহ আজ যারা সরকারে, এদের কথায় বারবার মনে হতো, সরকার কেন ভারতের সঙ্গে যুদ্ধ করে সব হিসাব-নিকাশ পাঁই পয়সা করে আদায় করে নিচ্ছে না। ফেলানীর মৃত্যুর প্রতিশোধ কেন নেয়া হচ্ছে না, তালপট্টি (বঙ্গোপসাগরে ডুবে যাওয়া সাবেক দ্বীপ) কেন ভারতকে দিয়ে দেয়া হচ্ছে, কেন ভারতীয় পণ্য বর্জন করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শেষ করা হচ্ছে না ইত্যাদি। ‘২৬ লাখ ভারতীয়’ নাকি বাংলাদেশে কাজ করে, তাদের কেন ছাটাই করছে না আসিফ নজরুল?

নিজেরা ক্ষমতা দখলের পর মনে হচ্ছে তারা সব প্রশ্ন ভুলে গেছে। ভারত এমনকি বাংলাদেশীদের ভিসা দেয়াও বন্ধ করেছে। কিন্তু, আসিফ নজরুল সরকারের পক্ষ থেকে কোনো বিষয়ে কোনোকিছুই করা সম্ভব হয়নি।

আমি মনে করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেয়ার জন্য এনজিও সরকারের সবকিছুই করা উচিত। শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া মামলাগুলো ভুয়া হলেও আইনী লড়াইয়ের জন্য তাকে ভারত থেকে আনতে হবে। এটা করতে পারলে এনজিও সরকারের ওপর জেন-জি দের আত্মবিশ্বাস বাড়বে। ভারত দিতে না চাইলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার এটাই উপযুক্ত সময়। আমেরিকাকে পক্ষে পাওয়া যাবে। তাছাড়া যে কোনো ছুঁতোয় আমেরিকা তো বাংলাস্তানে সৈন্য পাঠানোর সুযোগ লুফে নিবে। তারপরেও উপদেষ্টা তৌহিদের এই নমনীয়তা কেন?

যে আমেরিকার জন্য এতোদিন ফিলিস্তিনকেও ত্যাগ করেছে আন্দোলনে থাকা সব পক্ষ, তারা কেন এখন আমেরিকার সুযোগ নিয়ে ভারতকে শায়েস্তা করবে না? নাকি আওয়ামী লীগ সরকারকে তারা এতোদিন ভারত সম্পর্কে যা বলতো,সবই কথার কথা?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category