| ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 14, 2026, 2:01 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

ভোলায় ডাক্তার হিল্লোল চন্দ্র নিহতের ঘটনার জেলা পুলিশের ব্রিফিং, চালক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ৩০, ২০২৩
  • 472 Time View
১৫৭

জসিম রানা, ভোলা: ভোলার লালমোহনে মাইক্রোবাস চাপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাক্তার হিল্লোল চন্দ্র নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী মাইক্রোবাস চালক মোহাম্মদ এরশাদ (৩৫) কে গ্রেফতার করেছেন পুলিশ। গত ২৭ আগস্ট রোববার সিরাজগঞ্জ জেলার চৌহলী থানার চর কোদালিয়ার পূর্বপাড়া এলাকা থেকে এই মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোহাম্মদ জাহিদ হাসানের নেতৃত্বে সেখানকার পুলিশ প্রশাসনের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। ভিডিও কনফারেন্স জেলা পুলি ভোলা এ বিষয়ে সোমবার (২৮ আগস্ট) বিকেলে ভোলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং এর মধ্য দিয়ে এ তথ্য নিশ্চিত করেন, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, গেলো ৩ আগস্ট লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডাক্তার হিল্লোল চন্দ্র দে মোটরসাইকেল যোগে ভোলা থেকে তার কর্মস্থল লালমোহন এর উদ্দেশ্যে রওনা হন। তার মোটরসাইকেটি লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফরাজী বাজারের উত্তর পাশের বাকলায়ের দোকানের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। ঘটনার পর পরই মাইক্রোবাস চালক দ্রুততম সময়ের মধ্যে ওই এলাকা ত্যাগ করে ভোলা ছেড়ে পালিয়ে যান। এরপর থেকে বিভিন্নভাবে চেষ্টা করেও মামলার প্রধান আসামী মাইক্রোবাস চালক এরশাদকে গ্রেফতার করতে সক্ষম না হলেও অবশেষে গত ২৭ আগস্ট রোববার সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার চর কোদালিয়ার পূর্বপাড়া এলাকা থেকে এই মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোহাম্মাদ জাহিদ হাসানের নেতৃত্বে সেখানকার পুলিশ প্রশাসনের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। সেখান থেকে সোমবার সকালে তাকে ভোলায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত মাইক্রোবাস চালক এরশাদ টাংগাইল জেলার নাগরপুর থানার ভারড়া ইউনিয়নে সলিল আরড়া গ্রামের বাসিন্দা মাইক্রো ড্রাইভার হিসেবে কাজ করেন। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, গ্রেফতারকৃত মাইক্রোবাস চালক এরশাদকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে তার রিমান্ড চাওয়া হবে। এরপর এই দুর্ঘটনার পিছনে অন্য কোন রহস্য ও উদ্দেশ্য আছে কিনা এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।এসময় উপস্থিত ছিলেন, দৈনিক কালবেলা পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক, দৈনিক ভোলার বাণী পত্রিকার বার্তা সম্পাদক শিমুল চৌধুরী, মোহনা টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি জসিম রানা, অনলাইন নিউজ পোর্টাল স্কাই টিভি নিউজ এর সম্পাদক ও দৈনিক বণিক বার্তা পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি এইচ এম জাকির, দৈনিক ভোলা টাইমস পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলী জিন্নাহ রাজিব, এশিয়ান টেলিভিশনের ভোলা জেলার প্রতিনিধি বিল্লাল হোসেন, দৈনিক ভোলা টাইমস পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এসিডি অর্জুন, অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন, জেলা অনলাইন প্রেস ক্লাব সভাপতি তুহিন খন্দকার, অনলাইন নিউজ পোর্টাল ভোলা পোস্টের সম্পাদক মোঃ সোহেল রানা, দৈনিক ভোলা টাইমস পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ হাসনাইন আহমেদ, পোর্টাল ঢাকা রিপোর্টের ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ বাবুল রানা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিলার সাংবাদিকবৃন্দ। এই ঘটনায় নিহতের চাচা সজল চন্দ্র দে বাদী হয়ে লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category