| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৫শে সফর, ১৪৪৮ হিজরি August 8, 2026, 12:39 pm
Title :
ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান

মধুপুর থেকে অভিনব কায়দায় অপহরণ আশুলিয়া থেকে উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০২৪
  • 350 Time View

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর থেকে অভিনব কায়দায় ২ জনকে অপহরণ করার পর মুক্তিপণ দাবির ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে মধুপুর পৌরসভার জামালপুর রোড থেকে সদ্য দুবাই ফেরৎ ফরহাদ হোসেন ও তার বন্ধু মনিরুজ্জামান মনিরকে অভিনব কায়দায় অপহরণ করা হয় বলে জানা যায়।
তাহারা মধুপুর উপজেলাধীন কুড়াগাছা পূর্বপাড়া গ্রামের আঃ রশিদের ছেলে ফরহাদ হোসেন (৩২) এবং তার বন্ধু একই এলাকা আজগর আলীর ছেলে মনিরুজ্জামান মনির (২৮)।

মধুপুর থানার তদন্ত অফিসার মোঃ রাসেল আহমেদ জানান, একটি অপহরণকারী চক্র তাদেরকে মোবাইলে জানায়, মধুপুর জামালপুর রোডের সুন্দরবন কোরিয়ার সার্ভিসে কিছু ঔষধপত্র আছে তা নেওয়ার জন্য। কোরিয়ার সার্ভিসে তারা খোঁজ নিয়ে কোনো ঔষধ পায়নি। সেখান থেকে বের হওয়ার পর তারা জানতে পারে তাদেরকে অপহরণ করে আশুলিয়ায় আনা হয়েছে।
পরবর্তীতে মুক্তিপণের টাকার জন্য তাদের দিয়ে ফোন করালে ফরহাদের পিতা রশিদ মিয়া ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠায় কিন্তু অপহরণকারী আবারও ফোন করে আরও ৯০হাজার টাকা দাবী করে।
ভুক্তভোগী রশিদ মিয়া কোনো উপায়ন্তর না দেখে মধুপুর থানায় একটি অভিযোগ করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে মধুপুর থানার তদন্ত অফিসার মোঃ রাসেল আহমেদ তথ্য প্রযুক্তির মাধ্যমে ভিকটিমের অবস্থান খোঁজে বের করেন।
পরবর্তীতে রাত ৩টার দিকে তদন্ত অফিসার রাসেল আহমেদ এর দিক নির্দেশনায় এসআই হায়দার আলী তার সঙ্গীয় ফোর্স নিয়ে আশুলিয়া জামগড়া থেকে তাদেরকে উদ্ধার করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category