মুক্তাগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
Reporter Name
Update Time :
রবিবার, আগস্ট ৩, ২০২৫
343 Time View
মুক্তাগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন এর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। জানা যায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন গেল অর্থ বছরে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের অধিনে বেশ কয়েকটি প্রকল্পের কাজ সমাপ্ত না করে গেল জুন মাসে ২০% টাকা নিয়ে বিল দিয়ে দেয়। মুক্তাগাছা উপজেলার কাশিমপুর, দুল্লা, সহ বেশ কয়েকটি ইউনিয়নে অনেক প্রকল্পে নাম মাত্র কাজ করে বরাদ্দের সিংহভাগ টাকা ভাগবাটোয়ারা করা হয়েছে। দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অজিত অর্থ দিয়ে তিনি জামালপুর শহরে জমি ক্রয় করে বাড়ি নির্মান করেছে। তিনি এর আগে জেলার ফুলবাড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। পরে দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের এক কর্মকর্তার মাধ্যমে মোটা অংকের টাকা খরচ করে মুক্তাগাছা উপজেলায় পোস্টিং নেন। এছাড়াও দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর থেকে বরাদ্দকৃত অফিস খরচের অর্থ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে টাকা তুলে খরচ না করে আত্মসাৎ করেছে। এ ব্যাপারে মুক্তাগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন এর মতামত জানতে একাধিকবার...
১৬৫
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন এর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন গেল অর্থ বছরে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের অধিনে বেশ কয়েকটি প্রকল্পের কাজ সমাপ্ত না করে গেল জুন মাসে ২০% টাকা নিয়ে বিল দিয়ে দেয়। মুক্তাগাছা উপজেলার কাশিমপুর, দুল্লা, সহ বেশ কয়েকটি ইউনিয়নে অনেক প্রকল্পে নাম মাত্র কাজ করে বরাদ্দের সিংহভাগ টাকা ভাগবাটোয়ারা করা হয়েছে।
দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অজিত অর্থ দিয়ে তিনি জামালপুর শহরে জমি ক্রয় করে বাড়ি নির্মান করেছে। তিনি এর আগে জেলার ফুলবাড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। পরে দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের এক কর্মকর্তার মাধ্যমে মোটা অংকের টাকা খরচ করে মুক্তাগাছা উপজেলায় পোস্টিং নেন।
এছাড়াও দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর থেকে বরাদ্দকৃত অফিস খরচের অর্থ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে টাকা তুলে খরচ না করে আত্মসাৎ করেছে। এ ব্যাপারে মুক্তাগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন এর মতামত জানতে একাধিকবার ফোন দিলে রিসিভ করেননি।