| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি May 13, 2026, 2:44 pm
Title :
‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ সেরা সংগঠক সম্মানা পেলেন ফারুক হোসেন মজুমদার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক, ত্যাগী ও সংগ্রামী ছাত্রনেতা সোহেল। তার এই অর্জনে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার জাল সার্টিফিকেটে বয়স বাড়িয়ে চাকরি: বাউফলে দফাদারের বিরুদ্ধে তদন্তে উপজেলা প্রশাসন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ১% চাঁদার দাবিতে পিডিকে অবরুদ্ধ করলো ছাত্রদল ঢাকা মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক নির্বাচিত হলেন বাকেরগঞ্জের কীর্তি সন্তান মো:ইমরান হাওলাদার! ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন বাকেরগঞ্জ এর কৃতি সন্তান মো: আল মামুন নাহিদ মিথ্যা মামলা ও চার্জশিটে ভুক্তভোগী এশিয়ান টিভির সাংবাদিক ফয়সাল মাহমুদ; তদন্ত কর্মকর্তা এসআই নজমুল মোল্লার ভূমিকা নিয়ে প্রশ্ন কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: ‘এআইয়ের অপব্যবহার ও গুজব রোধে সোচ্চার হতে হবে

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে জোরদার তৎপরতা, নারীসহ দুই কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
  • 32 Time View

শাহ সাহিদ উদ্দিন স্টাফ রিপোর্টার :- কুমিল্লা মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে নতুন গতি এসেছে। নবাগত ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে ধারাবাহিক অভিযানে নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের পান্তি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—পান্তি গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী শাহিদা আক্তার (৪২) এবং মৃত শাহ জালালের ছেলে মোঃ রাশেদ (৩৫)।

পুলিশ জানায়, ওসির নির্দেশনায় মুরাদনগর থানার এসআই মোঃ মহিন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পান্তি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত শাহিদা আক্তার ও রাশেদকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এছাড়াও, গত ২১ এপ্রিল মুরাদনগর থানায় নতুন ওসি হিসেবে যোগদানের পরপরই ২৩ এপ্রিল মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে ডাকাতি প্রতিরোধ অভিযানে তিতাস উপজেলার রঘুনাথপুর গ্রামের মোঃ শাহ আলমের ছেলে মোঃ আলমগীর হোসেন (৩১) কে গ্রেপ্তার করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মুরাদনগরকে অপরাধমুক্ত করতে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।” পাশাপাশি অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category