যুবদল মাঠে নামলে জামায়াত-শিবিরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না: নয়ন
সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
Update Time :
শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
113 Time View
যুবদল মাঠে নামলে জামায়াত-শিবিরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না: নয়ন
ঢাকা দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, জামায়াত-শিবির একটা জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে, যুবদল মাঠে নামলে এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে তখনই জনগণ মাঠে নামে, যখন সন্ত্রাসীরা লাগামছাড়া হয়ে যায়। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে মাগুরার শালিখা উপজেলার কাঠালবাড়িয়া ভিটারপাড়ায় আয়োজিত শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ষোলকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিউল ইসলাম নয়ন বলেন, জামায়াত-শিবির প্রতিটি ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। মানুষের হাত-পায়ের রগ কেটে দিতে চাচ্ছে। হিন্দুদের ঘরবাড়ি-জমিজমা ও গরু-ছাগল দখল করতে চাচ্ছে। তিনি বলেন, ১৯৭১ সালে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার, জুলুম, নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছিল রাজাকারদের মাধ্যমে, এখনো তেমন পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে মনে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সময়ে জামায়াত কিছু সুযোগ-সুবিধা পেয়েছে বলে তারা মনে করছে তারা বড় কিছু হয়ে গেছে। ছাত্রদল টুকটাকভাবে এসব মোকাবিলার চেষ্টা করছে। যুবদল যখন রাজপথে নামবে, তখন তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। অনুষ্ঠানে স্থানীয় দলীয় নেতা-কর্মীরা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
২১০
ঢাকা দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, জামায়াত-শিবির একটা জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে, যুবদল মাঠে নামলে এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে তখনই জনগণ মাঠে নামে, যখন সন্ত্রাসীরা লাগামছাড়া হয়ে যায়।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে মাগুরার শালিখা উপজেলার কাঠালবাড়িয়া ভিটারপাড়ায় আয়োজিত শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ষোলকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিউল ইসলাম নয়ন বলেন, জামায়াত-শিবির প্রতিটি ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। মানুষের হাত-পায়ের রগ কেটে দিতে চাচ্ছে। হিন্দুদের ঘরবাড়ি-জমিজমা ও গরু-ছাগল দখল করতে চাচ্ছে।
তিনি বলেন, ১৯৭১ সালে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার, জুলুম, নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছিল রাজাকারদের মাধ্যমে, এখনো তেমন পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে মনে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সময়ে জামায়াত কিছু সুযোগ-সুবিধা পেয়েছে বলে তারা মনে করছে তারা বড় কিছু হয়ে গেছে। ছাত্রদল টুকটাকভাবে এসব মোকাবিলার চেষ্টা করছে। যুবদল যখন রাজপথে নামবে, তখন তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে।
অনুষ্ঠানে স্থানীয় দলীয় নেতা-কর্মীরা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।