| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 11, 2026, 5:15 pm
Title :
দুর্নীতির বিরুদ্ধে হোক প্রতিবাদ কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ যুবকের সাজা। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম। লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের ৩ দিনের নির্দেশ ইটভাটার মাটির জোগানে পাহাড় ধ্বংসের অভিযোগ, প্রশাসনের সঙ্গে মনিটরিং টিম মিরপুরে অনুমোদনহীন বেকারি কারখানার বিরুদ্ধে নানা অভিযোগ নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর কোম্পানীগঞ্জের নেশাখোর স্বামী কারাগারে গৃহবধূ আপন ঠিকানায়

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম।

রনজিৎ সরকার রাজ: দিনাজপুর প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
  • 5 Time View
১০

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।

সাক্ষাৎকালে তিনি বীরগঞ্জ-কাহারোল এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় তিনি বলেন, মহামান্য  রাষ্ট্রপতি দীর্ঘদিন দলের মহাসচিবের দায়িত্ব পালনকালে পাহাড়সম ধৈর্য, সততা ও নিষ্ঠার সঙ্গে প্রবল প্রতিকূলতার মধ্যেও দলকে পরিচালনা করেছেন। পরবর্তীতে মন্ত্রী হিসেবে দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার আগের দিন পর্যন্ত তিনি অভিভাবকের মতো পাশে থেকে আগলে রেখেছেন বলেও উল্লেখ করেন মনজুরুল ইসলাম।

তিনি আরও বলেন, বীরগঞ্জ-কাহারোল দীর্ঘদিন ধরে অবহেলিত। এ অঞ্চলের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের প্রয়োজনীয় বিষয়গুলো মহামান্য রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছি। তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে বিষয় গুলো শুনেছেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সাক্ষাৎটি বীরগঞ্জ- কাহারোলের উন্নয়ন ও জনগণের কল্যাণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category