| ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 22, 2026, 9:24 pm
Title :
রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু, গুরুতর আহত ১ মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা। নরসিংদীর শিবপুরে মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্ৰেফতার ১ আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্ৰেফতার ১ চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার ভালুকা খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই – হিংসা বিদ্বেষের ঠাঁই নাই: শাহাদাত হোসেন লাল শার্শা ও বেনাপোল শারদীয় দুর্গোৎসবের নিরঞ্জন আজ হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায় নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার

মোহাম্মদ আলী:লক্ষ্মীপুর প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
  • 0 Time View
১

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ হাওলাদার।

স্থানীয় সূত্রে জানা যায়, হারুনুর রশিদ হাওলাদার দীর্ঘদিন ধরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে এবং এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা রয়েছে। আসন্ন ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

এ বিষয়ে হারুনুর রশিদ হাওলাদার বলেন, দলের নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। নির্বাচিত হলে দক্ষিণ চরবংশী ইউনিয়নকে একটি মডেল, দুর্নীতিমুক্ত ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবো।

স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, একজন পরিচ্ছন্ন ও সজ্জন ব্যক্তি হিসেবে এলাকায় তার বেশ সুনাম রয়েছে। ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শুরু করেছেন।

দলীয় মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদী স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category