| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি June 10, 2026, 7:46 pm
Title :
সাংবাদিকদের যোগ্যতা নিয়ে এমপিদের মাথাব্যথা কালকিনিতে বাণিজ্য মেলার নামে চলছে অপসংস্কৃতি ও বেহায়াপনা শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. স্বেচ্ছাসেবী সংগঠন ইখলাস বাকেরগঞ্জ এর ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুভ উদ্বোধন করেছেন এমপি ওয়াহাব আকন্দ “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া শিল্পী সমিতির সদস্য হলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা আলমগীর নিয়ামতি ইউনিয়নের সোহেল ফরাজীর জনগণের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, প্রতিবাদ ইউনাইটেড প্রেসক্লাবের

লক্ষ্মীপুরে ডাম্প ট্রাক চাপায় পথচারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ১২, ২০২৪
  • 433 Time View

নিজস্ব প্রতিবেদন :

লক্ষ্মীপুরে চলন্ত ডাম্প ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী মো. হাবিবুল্লাহ (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১জুন) বিকেল ৫টার দিকে জেলা শহরের মাদাম জিরো পয়েন্ট এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হাবিবুল্লাহ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম।

নিহত হাবিবুল্লাহ বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে। তিনি লক্ষ্মীপুর শহরের হ্যাপী সিনেমা হল এলাকায় অ্যাডভোকেট আবুল

বাশারের বাসায় স্ত্রী সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন। এছাড়াও তিনি সুন্দরবন কুরিয়া সার্ভিসের নৈশপ্রহরী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুল্লাহ তার বাসা থেকে বাইসাইকেল যোগে মাদাম জিরো পয়েন্ট ছোট মসজিদ এ আছর নামাজ পড়তে আসেন। সাইকেল

নিয়ে মসজিদের সামনে পৌঁছলে মজু চৌধুরী হাট থেকে ছেড়ে আসা একটি ডাম্প ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই হাবিবুল্লাহর মৃত্যু হয়। তার মাথা থেঁতলে যায়। ঘাতক চালক ও ডাম্প ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।

ঘাতক ডাম্প ট্রাক চালক জাফর (২৪) সেই সদর উপজেলার চর আলী হাসান গ্রামের নরুল আমিনের ছেলে।

শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির লাশ উদ্ধারের কার্যক্রম চলছে। ঘাতক চালক ও ডাম্প ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category