| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৫শে সফর, ১৪৪৮ হিজরি August 8, 2026, 12:00 pm
Title :
ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান

লামায় মাদ্রাসা শিক্ষকের বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে গেলো দূর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ৯, ২০২৬
  • 116 Time View

মুহাম্মদ এমরান
লামা-বান্দরবান

পার্বত্য বান্দরবানের লামা উপজেলাধীন তিন নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের অবস্থিত এক মাদ্রাসা শিক্ষকের বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।

এবিষয়ে লামা থানায় একটি অভিযোগ দেন ভুক্তভুগী বোরহান উদ্দিন। অভিযোগে উল্লেখ করেন, থোয়াইহ্লাচিং মারমার নেতৃত্বে মোবারক, আরাফাত, নাগো দিন দুপুরে সন্ত্রাসী কায়দায় প্রায় ২০০টি রাবার গাছ ও ৮০টি সেগুন গাছ কেটে নিয়ে গেলো।

উক্ত বিষয়ে সরেজমিনে পরিদর্শনে যান লামা থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনা স্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। দা, কুড়ালসহ গাছ কাটার কয়েকটি সরঞ্জাম ঘটনাস্থলে পাওয়া যায়।

এ বিষয়ে বাগানের মালিক আব্দুল কুদ্দুস বলেন, আমি ২৮৪ নং ইয়াংছা মৌজায় মেসার্স কিউ, বি, এস, এন্টারপ্রাইজ প্রেসিডেন্সিয়াল হাউজ-৮০ মতিঝিল বাণিজ্যিক মালিকানাধীন হোল্ডিং নং-১০৮ এর ২৫.০০ (পঁচিশ) একর রাবার প্লট এর জায়গা ভোগ দখলে স্থিত আছি। উক্ত জায়গা আমি বিগত ২৫/২৬ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে পরিচালনা ও রক্ষনাবেক্ষণ করিতেছি। কিন্তু থোয়াইহ্লাচিং মারমার নেতৃত্বে অবৈধভাবে আমার জায়গা দখলের চেষ্টা সহ বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে নিয়ে যায়। এইভাবে বিবাদীগণ প্রতিবারের ন্যায় গত- ১০/০২/২০২৬ইং তারিখে উক্ত বাগানে অবৈধ অনুপ্রবেশ করে ৮০টি রাবার গাছ ও ৪০ টি সেগুন গাছ অবৈধভাবে কর্তন করে লুটপাট করে নিয়ে যায়। বিষয়টি উক্ত রাবার বাগানের টেপারগণ আমাকে অবগত করে। এবং তাদের নিষেধ করতে বলি। গাছ কাটার সময় আমার টেপারগণ তাদের বাধা প্রদর্শন করিলে, অভিযুক্তরা তাদেরকে প্রাণনাশের হুমকি প্রদর্শন করে।

বাগানের টেপার, মোঃ শামসুল আলম প্রতিবেদককে বলেন, আমি গত দুবছর যাবত এই বাগান দেখা-শোনার দায়িত্বে আছি। হঠাৎ করে কয়েকজন লোক এসে সন্ত্রাসী কায়দায় আমার বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে যায়, তখন আমি আমার মালিক বোরহান উদ্দিন ভাইকে অবগত করি এবং তাদের গাছ কাটতে নিষেধ করলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category