| ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 10, 2026, 10:23 pm
Title :
লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের ৩ দিনের নির্দেশ ইটভাটার মাটির জোগানে পাহাড় ধ্বংসের অভিযোগ, প্রশাসনের সঙ্গে মনিটরিং টিম মিরপুরে অনুমোদনহীন বেকারি কারখানার বিরুদ্ধে নানা অভিযোগ নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর কোম্পানীগঞ্জের নেশাখোর স্বামী কারাগারে গৃহবধূ আপন ঠিকানায় বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লক্ষীপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করেন পাদ্রী শিবপুর ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো:দুলাল হাওলাদার এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন

লামায় রুহুল কাদের এর বাগান থেকে সেগুন গাছ কেটে নিলো দূর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
  • 319 Time View
৭৫

মুহাম্মদ এমরান বান্দরবান:- লামায় রুহুল কাদের নামক এক কৃষকের বাগান থেকে ২০-২৫টি সেগুন গাছ কেটে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এতে ওই কৃষকের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকের ছেলে বোরহান উদ্দিন লামা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডে গত ১৮ নভেম্বর এ ঘটনাটি ঘটে।

মোঃ বোরহান উদ্দিন বলেন, আমার পিতা মোঃ রুহুল কাদের এর নামে ২৮৪নং ইয়াংছা মৌজার রাবার/১০৮ নং হোল্ডিং এর আন্দর জমি আছে। উক্ত রাবার প্লটের পার্শ্ববর্তী আমার পিতার দখলে ৯৬৯ ও ৯৭০ নং দাগের মোট ৪.০০ একর জায়গা দখলে আছে। উক্ত জমিতে আমার পিতা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করে বাগান সৃজন করে বিগত ৩০ বছর যাবৎ শান্তিপূর্ণ ভাবে দখলে আছেন।

কিন্তু, বিগত ১৮ নভেম্বর সকাল ৮ঘটিকার সময় আমাদের অজান্তে, পুইহ্লাচিং মার্মা,মুবিনুল ইসলামসহ আরো কয়েকজন লোক এসে
আমার পিতার রোপণ করা আনুমানিক ২৫ টি সেগুন গাছ কেটে ফেলে। উক্ত গাছ গুলো লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পিছনে নদী পথে পাচার করে নিয়ে যাওয়ার অপচেষ্টা করার সময় আমি খবর পেয়ে তাদের আটক করার চেষ্টা করলে তারা আমাকে বিভিন্ন হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এবং আমার পিতার রাবার বাগান হইতে রাবার গাছ কেটে নিয়ে যাবে বলেও হুমকি দিচ্ছে। এবিষয়ে আমি লামা থানায় একটি অভিযোগ দিয়েছি।

এবিষয়ে অভিযুক্ত মোঃ মুবিনুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার নামে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে। তাদের সাথে আমার জায়গা নিয়ে দন্ড চলতেছে। পুইহ্লাচিং মার্মার জায়গা থেকে প গাছ কেটে নিয়ে গেছে। গাছগুলো পুইহ্লাচিং মার্মার রোপণ করা।
এবিষয়ে পুইহ্লাচিং মার্মার মোবাইল ফোনে কল দিলে তার ফোন বন্ধ হওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category