| ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 10, 2026, 6:42 am
Title :
লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের ৩ দিনের নির্দেশ ইটভাটার মাটির জোগানে পাহাড় ধ্বংসের অভিযোগ, প্রশাসনের সঙ্গে মনিটরিং টিম মিরপুরে অনুমোদনহীন বেকারি কারখানার বিরুদ্ধে নানা অভিযোগ নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর কোম্পানীগঞ্জের নেশাখোর স্বামী কারাগারে গৃহবধূ আপন ঠিকানায় বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লক্ষীপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করেন পাদ্রী শিবপুর ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো:দুলাল হাওলাদার এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন

শিশুদের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে জামাত-বিএনপি সংঘর্ষ, গ্রেপ্তার ২১

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
  • 127 Time View
১৯৪

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে শিশুদের ফুটবল খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির দুই পক্ষ্যের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটকদের বেশিরভাগ জামায়াতের নেতা, কর্মী ও সমর্থক বলে জানা গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারদের মধ্যে কাওছার, মাহাবুল, ইমরান, আজিম, সফিকুল, মনি, ইরাক, আরশাফুল, মাসুম, রফিকুল, হাফিজুল, সবুজ, হাসমত, সোহেল, রুবেল ও কারিবুলের নাম জানা গেছে।

 

স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে এলাকায় শিশুরা একটি মাঠে ফুটবল খেলছিল। এসময় একজনকে খেলায় না নেওয়ায় শিশুদের মধ্যে হাতাহাতি হয়।

পরে সেটিকে কেন্দ্র করে অভিভাবকরা আধিপত্য বিস্তারের পর্যায়ে নিয়ে জামায়াত ও বিএনপির নেতা-সমার্থকদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষ আক্তার আলেী নামে একজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।

সংঘর্ষে মোট তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আক্তার আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান জানান, শুক্রবার সকালে এলাকায় জামায়াতের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে মহড়া দিয়ে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে।

পরে বিকেলে পুলিশ সেখানে গিয়ে যাকে পেয়েছে তাকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে দুজন বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানান তিনি।

মিরপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক জানান, শিশুদের খেলা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উৎতপ্ত করে ফেলেছে। পুলিশ সেখানে গিয়ে গণহারে গ্রেপ্তার করে নিয়ে এসেছে।

এখানে জামায়াতের কর্মী সমর্থক, বিএনপির সমর্থক এবং সাধারণ মানুষও আছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে।

তিনি জানান, উক্ত এলাকা থেকে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category