| ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |২৪শে শাবান, ১৪৪৭ হিজরি February 12, 2026, 7:23 am
Title :
খাগড়াছড়িতে ৫০টি ভোটকেন্দ্রে নিরাপদে পৌঁছালেন প্রিজাইডিং কর্মকর্তারা বাকেরগঞ্জে রাতের আধারে দাড়িপাল্লার পক্ষে  ভোট কেনার সময় সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মোল্লা অবরুদ্ধ সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত  দেশ গঠনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন: মাহামুদুন্নবী তালুকদার!  ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা: উন্নত বাকেরগঞ্জ গঠনের প্রত্যাশা দেশবাসীর প্রতি প্রহসনের নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহ্বান বিশ্বাস মতিউর রহমান বাদশার! তারেক জিয়ার ধানের শীষে ভোট দানে নাটিকা নির্মান করলেন চিত্রনায়ক পারভেজ আবির চৌধুরী আবুল হোসেন খান: উন্নয়ন, অভিজ্ঞতা ও মানুষের আস্থার প্রতীক বাকেরগঞ্জে ধানের শীষের পক্ষে সাবেক কাউন্সিলর রেকসনার প্রচার মিছিল ও পথসভা সরকারি প্রকল্পে অর্থ নয়ছয়ের অভিযোগ : প্রশ্নের মুখে প্রকৌশলী সাদরুলের ভূমিকা ডিপিডিসির মাতুয়াইলে গ্রাহক জিম্মি অবৈধ সংযোগ ও ঘুষ বাণিজ্যের নেপথ্যে লাইনম্যান ফিরোজ

সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত  দেশ গঠনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন: মাহামুদুন্নবী তালুকদার! 

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
  • 7 Time View

জহিরুল হক আকন বরিশাল :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের ১১ দলীয় ঐক‍্যজোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস‍্য পদপ্রার্থী মাওলানা মাহামুদুন্নবী তালুকদার বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, ন‍্যায় ও ইনসাফ ভীত্তিক দেশ গঠনের নির্বাচন।

তাই ন‍্যায় ও ইনসাফ ভীত্তিক দেশ গঠনে সবাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে একমাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দাঁড়িপাল্লা। এজন্য সবাইকে তিনি ন্যায় প্রতিষ্ঠায় চাঁদাবাজের হাত থেকে পরিত্রাণ পেতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল মাঠে গনমিছিল পূর্ব জনসভায় ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য একে এম ফখরুদ্দিন খান রাজি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলম।

জনসভা শেষে বিশাল নির্বাচনী গণমিছিলটি বের হয়ে বাকেরগঞ্জ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাকেরগঞ্জ জেএস ইউ মডেল হাই স্কুল মাঠে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category