| ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 29, 2026, 12:00 pm
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

আ.লীগ কর্মীর স্ত্রী স্কুল সভাপতি ! সংবর্ধনা দিল প্রধান শিক্ষক !!

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
  • 143 Time View

স্টাফ রিপোর্টার // বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে আদালতে মামলা চলাকালীন বির্তকিত নবগঠিত কমিটির সভাপতিকে সংবর্ধনা দিয়েছে শিক্ষকরা।

গতকাল রোববার দুপুরে বিদ্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ নিয়ে বিদ্যালয়ের একাংশ শিক্ষকদের মধ্যে ক্ষোভ তৈরী হয়েছে।

জানা গেছে, ১৮ মার্চ বিদ্যালয়ের সভাপতি পদে বোর্ড থেকে অনুমোদন দেয় বাস্তহারা দলের উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন মনিরকে।

তার স্ত্রী দিবা সিকদার বলেন, আমার স্বামীকে সভাপতি করায় স্থানীয় একটি পক্ষ চক্রান্ত করে তাকে আওয়ামী লীগের কর্মী প্রচার করে গ্রেফতার করান। গ্রেফতারের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বোর্ডে আবেদন করেন।

বোর্ড কোন ধরণের কারন দর্শাতে চাওয়ার আগেই তাকে সভাপতির পদ থেকে অপসারন করেন। এ নিয়ে আমরা আদালতে কমিটিতে নিষেধাজ্ঞা চেয়ে ২৪ এপ্রিল মামলা করলে আদালত আমলে নিয়ে নবগঠিত কমিটিকে কারন দর্শাতে বলে। আদালতে বিষয়টি বিচারাধীন থাকলেও গতকাল বিদ্যালয়ে নতুন সভাপতিকে সংবর্ধনা দিয়েছে।

নাম প্রকাশ না করে বিদ্যালয়ের দুজন শিক্ষক বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগের কর্মীর স্ত্রী পূর্নিমা সরদারকে সভাপতি করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিল। আগের সভাপতিকে চক্রান্ত করে অপসারন করেই সাদিক আব্দুল্লাহর কর্মীর স্ত্রীকে সংবর্ধনা দিয়েছেন।

ফ্যাসিবাদের দোসরদের নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নতুন করে আবার কাজ শুরু করেছে। শুধু নতুন সভাপতিকে নয় এলাকার আরো কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী দাওয়াত দিয়ে সভা এনেছিলেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল মালেক বলেন, সভাপতির পদ নিয়ে এখানকার দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। বোর্ড যাকে সভাপতি মনোনয়ন দিবে তাকে নিয়েই আমাকে চলতে হবে। সুতরাং কে আওয়ামী লীগের কর্মীর স্ত্রী আর কে বিএনপির লোক তা আমি বিবেচনা করবো কিভাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category