স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার!
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
144 Time View
স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার!
নিজস্ব প্রতিবেদক - পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে এবং সবার সহযোগিতায় ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে আজ ১৯ মার্চ সকালে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল দুধ, চিনি, সেমাই, নুডুলস, বাদাম, কিসমিসসহ ঈদের প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই মিলন। এই আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে—এটাই আমাদের প্রত্যাশা। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত। তাই আসুন আমরা সবাই মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের সকল মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি। স্বেচ্ছাসেবী স্বপ্নছোঁয়া যুব সংগঠনের পক্ষ থেকে সকল স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক, মানবিক কর্মী এবং প্রিয় বাকেরগঞ্জ উপজেলার দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের ইবাদত কবুল করুন এবং আমাদের দেশ ও সমাজকে সুখী,...
১৪৫
নিজস্ব প্রতিবেদক – পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে এবং সবার সহযোগিতায় ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে আজ ১৯ মার্চ সকালে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল দুধ, চিনি, সেমাই, নুডুলস, বাদাম, কিসমিসসহ ঈদের প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ।
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই মিলন। এই আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে—এটাই আমাদের প্রত্যাশা। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত। তাই আসুন আমরা সবাই মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের সকল মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।
স্বেচ্ছাসেবী স্বপ্নছোঁয়া যুব সংগঠনের পক্ষ থেকে সকল স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক, মানবিক কর্মী এবং প্রিয় বাকেরগঞ্জ উপজেলার দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের ইবাদত কবুল করুন এবং আমাদের দেশ ও সমাজকে সুখী, সমৃদ্ধ ও মানবিকতায় ভরপুর করে তুলুন—এই এই কামনাই করেন তারা।