| ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 28, 2026, 10:35 pm
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

ইসলামপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
  • 264 Time View

শরীফ মিয়া স্টাফ রিপোর্টার

১৩ জুলাই ২০২৩ বিএনপি কতৃক ঘোষিত সংবিধান রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামত প্রতিশ্রুতির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জামালপুরে ইসলামপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সততা ও নিষ্ঠার সাথে দল গঠন ও পরিচালনা করতে হবে। আমাদের সন্তানদের সৎ ও আদ্বর্শবান করে গড়ে তুলতে হবে। এজন্য প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের মাঝে সততার কথা বলতে এবং সৎ ও আদ্বর্শ মানুষ গড়ার শিক্ষাদান করতে হবে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি আদ্বর্শে গঠন করা দল বাংলাদেশ জাতীয়তা বাদী দল (বিএনপি)। এ দলের চেয়ারপার্সন তিনবারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দলে দূর্ণীতির কোন সুযোগ নেই। তাই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকলকে সৎ ও আদ্বর্শ বান হতে হবে। কারো বিরুদ্ধে অসততার প্রমাণ পাওয়া গেলে তাকে দল থেকে বহিস্কার করা হবে।

বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) দুপুরে বিএনপি অস্থায়ী কার্যলয়ে জামালপুর জেলা বিএনপির বন-পরিবেশ বিষয়ক সম্পাদক ও ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদন সরকার এ সভায় সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল।

উপজেলা বিএনপির সহ:সভাপতি হেলাল উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  আব্দুর রৌফ দানু,মাহাবুবুুল আলম সরকার,ডাক্তার আব্দুর রাজ্জাক,খলিলুর রহমান,আক্রাম আলী বাদশা, ওয়ারেছ আলী,শালমান, মনির খান লোহানী,সোহাগ খান লোহানী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category