| ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 4, 2026, 1:40 pm
Title :
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণের নির্দেশ পরিকল্পনা বাস্তবায়নে বিএনপিকে একাধিকবার ক্ষমতায় থাকতে হবে: ইশরাক বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের পর দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ নেপালকে ১০ লাখ ডলার সহায়তা প্রদান করল বাংলাদেশ অতিরিক্ত বিদ্যুৎ বিল সরকারের সংশ্লিষ্টদের সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাক  ছাত্র গ্রেপ্তার! উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা দিলো পুলিশ বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, নোয়াখালীতে দুই শিক্ষক বরখাস্ত জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতি ও সেনা কর্মকর্তাসহ ৬৫০ জন আর্সেনাল ছেড়ে আল হিলালে মার্টিনেলি, রেকর্ড ৬০ মিলিয়ন পাউন্ডে!

ঈশ্বরদীতে ট্রেনে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ, চার নারী আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
  • 10 Time View
১২

পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে চার নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

আটক নারীরা হলেন রোজিনা আক্তার, মায়া ওরফে সুবর্ণা, রূপালী ও সেফালী বেগম।

জানা গেছে, নাটোরের লালপুর উপজেলার আজিজা খাতুন টাঙ্গাইলে ননদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে ‘সিক্সটি’ ট্রেনে উঠছিলেন। এ সময় কয়েকজন নারী তাকে ঘিরে ধরে ধাক্কাধাক্কি শুরু করেন। একপর্যায়ে সুযোগ বুঝে তার গলায় থাকা ‘এল’ অক্ষরযুক্ত লকেটসহ ১২ আনা ওজনের স্বর্ণের চেইন খুলে নেওয়া হয়। চেইনটির আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

চেইন ছিনিয়ে নেওয়ার পর আজিজা খাতুন চিৎকার করলে আশপাশের যাত্রীরা এগিয়ে আসেন। এ সময় রোজিনা আক্তার, মায়া ওরফে সুবর্ণা ও রূপালীসহ তিন নারীকে আটক করা হয়। পরে ট্রেন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে যাত্রীদের সহায়তায় সেফালী বেগমকেও আটক করা হয়।

এ ঘটনায় আজিজা খাতুন ঈশ্বরদী রেলওয়ে থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এজাহার দায়ের করেছেন। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, আটক নারীরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আটকের পর উত্তেজিত জনতা চার নারীকে মারধর করলে তারা আহত হন। পরে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category