| ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 29, 2026, 9:05 pm
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত মর্মান্তিক ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের শোক প্রকাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
  • 275 Time View

নিজস্ব প্রতিবেদক:-  রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাকেরগঞ্জের সাবেক এমপি ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান

আজ এক শোকবার্তায় জনাব আবুল হোসেন খান বলেন উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের মর্মান্তিক সংবাদে আমি গভীরভাবে শোকাহত। যে পরিবারগুলো তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই দুর্ঘটনা যেন আর কোনো পরিবারকে কষ্ট না দেয় এই দোয়া করছি।”এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হোক বলেছেন, ‘আজকের বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হোক—আমি এই দাবি করছি।’ তিনি এই দুর্ঘটনার কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

আবুল হোসেন খান আরও বলেন, জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই। এমন দুর্ঘটনা আমাদের সকলের জন্য বেদনাদায়ক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ ধরনের দুর্ঘটনা এড়াতে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।”

তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category