| ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 28, 2026, 6:39 am
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

একাধিক মামলায় আসামি হলেন কৃষক লীগ নেতা মুজিবুর রহমান মোল্লা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪
  • 248 Time View

বাকেরগঞ্জ বরিশাল প্রতিবেদক:- বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের উপর হামলা ও মারধরের ঘটনায় উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক সহ অঙ্গসহযোগী সংগঠনের দুই শতাধিক নেতার নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য হাসান সিকদার বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার ২নং আসামী উপজেলার গারুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ রনিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

মামলার উল্লেখযোগ্য আসামীরা হলেন সাবেক পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোখলেছুর রহমান, পৌর যুবলীগ সভাপতি ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার জিয়াউর রহমান রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুজন চন্দ্র দেবনাথ, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খান মোহাম্মদ সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অমল চন্দ্র শিবু, সৈয়দ মোজাম্মেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আকন, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ মিরাজ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দোলন ও উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া।

মামলা সূত্রে জানা যায়, বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিতে গত ২০২২ সালের ২৭ আগস্ট গারুরিয়া ইউনিয়ন বিএনপি প্রস্তুতি সভার আয়োজন করে। ওইদিন বিকেল ৫টার সময় বিএনপির ২৫০-৩০০ জন নেতা-কর্মী গারুড়িয়া ইউনিয়নের দেলোয়ার হোসেন হাওলাদারের বাড়ির সামনে জড়ো হলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে উল্লেখিত আসামিরাসহ ১৫০-২০০ জন আগ্নেয়াস্ত্র, ধারালো দা, রামদা ও লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা করে। হামলাকারীরা বেপরোয়াভাবে রাস্তায় চলাচলরত ইজিবাইক, অটো রিক্সা ও মোটরসাইকেল অটোরিকশা ভাংচুর এবং কয়েকটি দোকান ভাঙচুরসহ এলাকায় ত্রাস সৃস্টি করে ধ্বংসাত্মক ও নাশকতামূলক কার্যক্রম চালায়। এসময় তারা বিএনপির ৫০-৬০ জন নেতা-কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম এবং নগদ টাকা ও মোবাইলসহ ৫ লক্ষ ৭০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা হাসান সিকদার বাদি হয়ে ৭ নভেম্বর রাতে নামধারী ৯০ জনসহ অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম জানান, বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা চালিয়ে আহত এবং এলাকায় নাশকতামূলক ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর অভিযোগে হাসান সিকদার নামের একজন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ রনিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোমবার রাতে অভিযুক্ত উপজেলা কৃষক লীগ সাধারন সম্পাদক মুজিবুর রহমান মোল্লা মামলার প্রসঙ্গে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, যাদেরকে আসামি করা হয়েছে তারা কেউই এই ঘটনার সাথে জড়িত না। বিশেষ ক্ষমতা আইনে মামলা করে নেতা কর্মীদের হয়রানি করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category