| ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 31, 2026, 2:43 pm
Title :
বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাংচুর ঘটনায় চিকিৎসাধীন একজন নিহত গুলশান থানার নতুন ওসি দাউদ হোসেন জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার!

গলাচিপায় গণ অধিকারের পক্ষ থেকে শ্রমজীবী দিনমজুর মানুষের মাঝে রেইনকোর্ট বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ১৩, ২০২৫
  • 166 Time View

নিজস্ব প্রতিবেদক : মোঃ আনোয়ার হোসেন

“জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে রেইনকোর্ট বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার (১১ আগস্ট) বিকেল ৫টায় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান।

এসময় ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের পক্ষ থেকে ৯ শতাধিক মানুষের হাতে রেইনকোর্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ জাকির হোসেন মুন্সি, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি আবু নাঈম, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ মহিবুল্লাহ এনিম, উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ রাসেল প্যাদা, সদস্য সচিব মোঃ আবুল হোসেন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ তাওহীদ ইমরান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।

বক্তারা বলেন, গণ অধিকার পরিষদ সবসময় গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category