| ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 30, 2026, 2:39 am
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

গাজীপুরে শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২৩, ২০২৫
  • 228 Time View

আজ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ খ্রী: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর উদ্যোগে আজ শনিবার ২৩ আগস্ট সকাল সাড়ে ১০টায় চান্দনা চৌরাস্তায় শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্মৃতিকে অম্লান রাখতে শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর ঘোষণা করা হয়েছে। ৯০ দিনের মধ্যে তুহিন হত্যার বিচার করতে হবে। সাগর-রুনির মত যদি তালবাহানা করা হয় তবে দেশের সাংবাদিকরা কঠিন আন্দোলনে নামবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

তুহিন হত্যার দ্রুত বিচারে দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় পথসভা সহ বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর আনুষ্ঠানিক ভাবে স্থানটিকে “শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর” ঘোষণা করেন। হত্যাযঞ্জের স্থানে একটি গাছের চারা রোপণ, মোমবাতি প্রজ্বলন ও দোয়া মোনাজাতের মাধ্যমে শহীদ সাংবাদিকের স্মৃতিকে চিরস্মরণীয় করা হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ ) এর পক্ষ থেকে জানানো হয়েছে শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন বাংলাদেশের তরুণ সাংবাদিকতা ও ইতিহাসে এক অমর নাম হয়ে থাকবে। তিনি রাষ্ট্র, জাতি ও গাজীপুরবাসীর নিরাপত্তার জন্য সর্বদা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কর্মসূচিতে বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খানের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আব্দুল হামিদ খান, তৃণমূল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান কেন্দ্রীয় সভাপতি মীর সিরাজুল ইসলাম, গাজীপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমূখ।

পথসভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য আমজাদ হোসেন, কেন্দ্রীয় সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গাউছ উর রহমান, সহ-সম্পাদক নুরুল হুদা বাবু, দফতর বিষয়ক সমন্বয়ক মাসুম খান, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, কেন্দ্রীয় নেতা সোহাগ ভুঁইয়া, শেখ রাজা, মরিয়াম আক্তার মারিয়া, শাহজাদী সুলতানা, তারিক লিটু, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, শ্রীপুর শাখার সভাপতি আব্দুল বাতেন বাচ্চু, টঙ্গীর মৃণাল কান্তি চৌধুরী, রেনু বেগম, এস এম আর শহীদ ও নার্গিস আক্তার স্মৃতি প্রমূখ।

এতে কেন্দ্রীয়, জেলা উপজেলার নেতৃবৃন্দ সহ গাজীপুরের স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ ) এর পক্ষ থেকে শহীদ সাংবাদিক তুহিনের স্মৃতিকে ধরে রাখতে এবং সাংবাদিকতার মূল্যবোধ অক্ষুন্ন রাখতে ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি নিয়মিত ভাবে আয়োজন করা হবে। পরে তারা গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ভালুকা, ত্রিশালে পথ সভায় মিলিত হয়ে দুপুরে শহীদ সাংবাদিক তুহিনের ফুলবাড়িয়া উপজেলার গ্রামের বাড়িতে যান। সেখানে পরিবারের সাথে সাক্ষাৎ, কবর জিয়ারত, দোয়া মিলাদ ও তবারক বিতরণে অংশগ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category