| ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 28, 2026, 6:50 am
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ নির্বাচন কাশেম সভাপতি রফিক সম্পাদক

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
  • 202 Time View

নিজস্ব প্রতিবেদক :- গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ১৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে।

নির্বাচনে এক’শ ৫৩ জন ভোটারের মধ্যে এক’শ ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শামসুল হুদা লিটন জানান, কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল ভাবে সাংবাদিকরা ভোট প্রদান করেন। নির্বাচনে ২৮টি পদের জন্য ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সভাপতি পদে আবুল কাশেম, কার্যকরি সভাপতি পদে জাকির হোসেন চৌধুরী কামাল, সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে হাজী সাইফুল ইসলাম বিজয়ী হয়েছেন। সাংবাদিকদের সরাসরি ভোটে নির্বাচিত কমিটি আগামী দুই বছর তাদের দায়িত্ব পালন করবেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আল আমিন দেওয়ান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজী, আহ্বায়ক সদস্য সচিব খসরু মৃধা, বাসন থানার সাব ইন্সপেক্টর মোঃ দুলাল মিয়া, পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোসা খান রানা, আহ্বায়ক সদস্য কামাল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠিত নির্বাচন পর্যবেক্ষণ করেন।

গাজীপুর বাসন থানা সংলগ্ন জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যালয়ে সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা হলেন, সভাপতি মুহাম্মদ আবুল কাশেম (দৈনিক যুগান্তর), কার্যাকরী সভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল (কাল বেলা), সহ—সভাপতি নাজিম উদ্দিন (ঢাকার ডায়ালগ), ইব্রাহিম খন্দকার (আজকের বসুন্ধরা) ও আওলাদ হোসেন (দুর্নীতি সমাচার), সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ( আমার দেশ ও চ্যানেল এস), সহ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রধান (বঙ্গ বাজার), লোকমান হোসেন পনির (নতুন ভোর) ও মৃনাল কান্তি চৌধুরী (নাগরিক ভাবনা), সাংগঠনিক সম্পাদক হাজী সাইফুল ইসলাম ( নিউন ন্যাশন) দপ্তর সম্পাদক নাছির উদ্দিন ( বাংলার নবকন্ঠ), অর্থ সম্পাদক রাশেদউল হোসেন কমল (এই বাংলা) আইন সম্পাদক মো. মানিক মিয়া ( আজকের জনবাণী), প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল (মোহনা টেলিভিশন), ধর্ম বিষয়ক সম্পাদক পারভেজ মিয়া (বাংলাদেশ সমাচার), ক্রীড়া সম্পাদক ইব্রাহিম খলিল (ভোরের আলো) মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার (ভোরের আলো)। এছাড়া নির্বাহী সদস্য—১ বেলায়েত হোসেন শামীম (রূপালী বাংলাদেশ), নির্বাহী সদস্য—২ আব্দুল হামিদ ও নির্বাহী সদস্য—৩ মুক্তাদীর হোসেন, খায়রুন নাহার ও আল আমিন, আলমগীর হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category