| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৩ই রমজান, ১৪৪৭ হিজরি March 2, 2026, 4:58 am
Title :
বাকেরগঞ্জ পৌরসভা ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন জামাল হোসেন বিপ্লব বাকেরগঞ্জ পৌর নির্বাচনে ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আতাউর রহমান রোমান: দোয়া ও সমর্থন কামনা মানবতার রাজনীতির প্রতীক মোঃ শহিদুল ইসলাম খান — নির্যাতন-সংগ্রাম পেরিয়ে মেয়র পদে জনআকাঙ্ক্ষার কেন্দ্রে বিএনপি নেতা ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত ৪ ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বাকেরগঞ্জে হাত বাড়ালে মিলছে মাদক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ পবিত্র মাহে রমজান উপলক্ষে রঙ্গশ্রী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদের সামগ্রী বিতরণ লাইসেন্স ছাড়া পণ্য বাজারজাত : নওগাঁয় বিএসটিআইয়ের অভিযানে অর্থদণ্ড চাঁদাবাজি মামলার আসামী রাহিম’কে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১ বাকেরগঞ্জে সাংবাদিকদের সন্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য হলেন আবুল হোসেন মজুমদার 

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
  • 84 Time View
খান মেহেদী :- আবুল হোসেন মজুমদার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ লাভ করেছেন। আবুল হোসেন মজুমদার একজন চলচ্চিত্র কাহিনীকার,গীতিকার,চলচ্চিত্র প্রযোজক,
বিনোদন সাংবাদিক, প্রায় তিন দশক ধরে বিনোদন জগতের সাথে জড়িত, বিনোদনধারা,বিনোদন ভুবন,বিনোদন জগত এর সম্পাদক ও প্রকাশক।
প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক “আনন্দ বিনোদন”সহ বিভিন্ন ম্যাগাজিন সম্পাদনা করেছেন এবং বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) সভাপতি ও আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন (এজেএফবি) প্রতিষ্ঠাতা সভাপতি।
সাম্প্রতিককালে তার পরিচালনায় নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মজুমদার ফিল্মস এর প্রযোজনায় “ভালোবাসি তোমায়” তিনি এখন আর একটি নতুন একটি  চলচ্চিত্র  পরিচালনা ও কাহিনী লেখা নিয়েও ব্যস্ত আছেন। নতুন চলচ্চিত্রটি হলো এফএম মিডিয়া প্রযোজিত “অন্য রকম প্রেম”।
আবুল হোসেন মজুমদার স্বত্বাধিকারী ধারা মিডিয়া, সদস্য বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, স্থায়ী সদস্য : জাতীয় প্রেসক্লাব,বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড, নির্বাচন কমিশনার : বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।
আবুল হোসেন মজুমদার বলেন আমাকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য করায় পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির টুটুল এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাতে পেরে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি।
এই সম্মান আমাকে চলচ্চিত্রের উন্নয়নে আরও কাজ করতে অনুপ্রাণিত করবে।
আমি মনে করি এই সদস্যপদ আমাকে সমিতির কার্যক্রম ও চলচ্চিত্রের উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে আরও উৎসাহিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category