| ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি May 3, 2026, 12:03 am
Title :
কবাই ইউনিয়নের সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে অনিয়ম: ক্ষোভে ফুঁসছেন অভিভাবক ও এলাকাবাসী খুব শীঘ্রই বাজারে আসছে সাংবাদিক খান মেহেদীর সম্পাদনায় দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ঝিনাইদহের শৈলকুপায় মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা! কিস্তি পরিশোধ না করায় দেড় বছরের সন্তান রেখে কারাগারে মা! ইউরোপের ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে দুমকিতে গনমাধ্যমে সপ্তাহের উদ্বোধনী দিনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ ভিত্তিহীন ও চক্রান্তমূলক ​বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় রাজশাহী শিক্ষা বোর্ডে মে দিবস উদযাপন ঢাকা বার নির্বাচন : ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট

ডিআইজিসহ ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
  • 388 Time View

প্রথম বাংলা – বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।রোববার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- সাবেক ডিআইজি (চাকরিতে পুনর্বহাল) মো. আবদুল্লাহ আল মাহমুদকে পুলিশ সদর দপ্তরে ডিআইজি, পুলিশ সদর দপ্তরের সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. কামরুল আহসানকে পুলিশ সদর দপ্তরে ডিআইজি, নৌ পুলিশে সংযুক্তির আদেশপ্রাপ্ত ডিআইজি ইমতিয়াজ আহমেদকে হাইওয়ে পুলিশের ডিআইজি, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহকে খুলনা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগমকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত, সিআইডিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদলির আদেশপ্রাপ্ত মো. শহিদুল্লাহকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ও পুলিশ সদর দপ্তরের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সুনন্দা রায়কে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করে বদলি করা হয়েছে।

এছাড়া নৌ পুলিশের পুলিশ সুপার মো. আশিক সাঈদকে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ শামসুল হককে সিআইডিতে এবং পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ মাহাবুবুর রহমানকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category