| ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 29, 2026, 9:57 am
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

ড. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন ডা: নজরুল ইসলাম ফারুকী

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ২৯, ২০২৫
  • 143 Time View

এনায়েত করিম রাজিব বাগেরহাট প্রতিনিধি :

চিকিৎসা সেবা ও মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫ এর সম্মাননা স্মারক ও সনদ পেলেন বাগেরহাটের মোরেলগঞ্জের আর এম আধুনিক হাসপাতাল এর চীফ মেডিকেল অফিসার ডা: এ কে এম নজরুল ইসলাম ফারুকী।

শনিবার (২২ শে মার্চ) বিকাল ৪ টায় ঢাকাস্থ নিউ ইস্কাটন রোডে অবস্থিত গ্রান্ড প্যালেস চাইনিজ এন্ড পার্টি সেন্টারে বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরামের আয়োজনে এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি শিকদার মকবুল হকের নিকট হতে তিনি এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
তার এই কৃতিত্বে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরামের সভাপতি এস এম আনোয়ার হোসেন অপু প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category