| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |২৩শে রমজান, ১৪৪৭ হিজরি March 12, 2026, 11:53 am
Title :
বাকেরগঞ্জে চেয়ারম্যানের ওপর হামলা, থানায় অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ, জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন বাকেরগঞ্জে সরকারি খালের মাটি কাটায় খাঁন ব্রিকস কে ২ লাখ টাকা জরিমানা ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রিজের ঢাল নির্মাণে আওয়ামী লীগ নেতার আধিপত্য বিস্তরের অভিযোগ!আওয়ামী নেতার বাঁচানোর জন্য জামাল মেম্বারের অভিনব পদ্ধতি সাহসী কলমের যোদ্ধা সাংবাদিক জিয়াউল হক অন্যান্য পথ চলা সাহসী কলমের যোদ্ধা — সাংবাদিক জিয়াউল হক আকনের অনন্য পথচলা যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা বাকেরগঞ্জে ‘চাল আত্মসাৎ’ অভিযোগ ঘিরে উত্তেজনা: বিএনপি নেতার নেতৃত্বে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, তদন্তে প্রাথমিক প্রমাণ মেলেনি লামায় মাদ্রাসা শিক্ষকের বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে গেলো দূর্বৃত্তরা জাতীয় সংসদের স্পিকার পদে আলোচনায় এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী দক্ষিণাঞ্চলের উন্নয়নে অভিজ্ঞ নেতৃত্বের প্রত্যাশা বাকেরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড বাসিকে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোঃ ওবায়েদুল ইসলাম

ঢাবির ১১ হলে নতুন প্রভোস্ট নিয়োগ

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪
  • 361 Time View

প্রথম বাংলা – ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১১টি হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ সংক্রান্ত চিঠি বিকেলে তাদের অফিসে পাঠানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার সূত্রে জানা গেছে।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ডিনদের কাছে নিয়োগ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ।

নিয়োগপ্রাপ্ত প্রভোস্টদের মধ্যে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফারুক শাহ, হাজী মুহম্মদ মুহসিন হলে জিন প্রকৌশল বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ নাজমুল আহসান, সলিমুল্লাহ মুসলিম হলে জাপানিজ স্টাডিজের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে মার্কেটিং বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ নাজমুল হোসাইন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ইসলামিক স্টাডিজের শিক্ষক ড. মোহাম্মদ শামসুল আলম, বিজয় একাত্তর হলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. স. ম. আলী রেজা নিয়োগ পেয়েছেন।

এছাড়া, রোকেয়া হলে রসায়ন বিভাগের শিক্ষক ড. হোসনে আরা বেগম, সুফিয়া কামাল হলে গণিত বিভাগের শিক্ষক ড. সালমা নাসরিন, কুয়েত মৈত্রী হলের সমাজকল্যাণ বিভাগের শিক্ষক ড. মাহবুবা সুলতানা, শামসুন্নাহার হলে স্বাস্থ্য ইন্সটিটিউটের শিক্ষক ড. নাসরিন সুলতানা নিয়োগ পেয়েছেন।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের আট অনুষদে নতুন ডিন নিয়োগ করার কথা জানান রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা হয়। সে সময় তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় শিক্ষার্থীদের তোপের মুখে আগের প্রভোস্টরা পদত্যাগ করেন। উপাচার্য ঘোষিত এক সপ্তাহের মধ্যে প্রশাসনিক কার্যক্রম শুরুর অংশ হিসেবে আজ ১১ হলে নতুন প্রভোস্ট নিয়োগ করল ঢাবি প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category