| ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 6, 2026, 6:13 pm
Title :
সাভারে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ: প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে কঠিন প্রশ্ন শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরুদ্ধে মিরপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণের নির্দেশ পরিকল্পনা বাস্তবায়নে বিএনপিকে একাধিকবার ক্ষমতায় থাকতে হবে: ইশরাক বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের পর দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ নেপালকে ১০ লাখ ডলার সহায়তা প্রদান করল বাংলাদেশ অতিরিক্ত বিদ্যুৎ বিল সরকারের সংশ্লিষ্টদের সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাক  ছাত্র গ্রেপ্তার! উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা দিলো পুলিশ বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, নোয়াখালীতে দুই শিক্ষক বরখাস্ত

দেশে ৬ মাসে বন্ধ ১১২টি কোম্পানী, নেপথ্যে কী?

Reporter Name
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
  • 236 Time View
৭৮

খান মেহেদী :- উচ্চ সুদের হার, ঋণপ্রবাহের ধীরগতি, কাঁচামালের ডলার সংকট, এবং উৎপাদন ব্যয়ের ক্রমবর্ধমান চাপসহ নানা সমস্যার মুখে পড়ছেন ব্যবসায়ীরা।পাশাপাশি, আগের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে দুর্নীতি ও অনিয়মে জড়িত অনেক ব্যবসায়ী রাজনৈতিক পটপরিবর্তনের পর সীমিত ব্যবসায়িক সুযোগের মুখোমুখি হচ্ছেন।

কোম্পানি নিবন্ধন ও বাতিলের বিষয়টি নজরে এনে সরকারি সংস্থা আরজেএসসির (RJSC) তথ্য অনুযায়ী, ২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১৫২টি কোম্পানি বন্ধের আবেদন জমা পড়েছে এবং ১১২টি কোম্পানির নিবন্ধন বাতিল করা হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোয় তারা আর্থিকভাবে চাপে রয়েছেন। এ ছাড়া জ্বালানি সংকট এবং রাজনৈতিক স্থিতিশীলতার অভাব কোম্পানি বন্ধের প্রবণতাকে আরও বাড়িয়ে দিতে পারে।

অর্থনীতিবিদরা বলছেন, কোম্পানি বন্ধ হলে কর্মসংস্থান হ্রাস পাবে এবং অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে। তাই তারা কোম্পানি বন্ধের কারণ বিশ্লেষণ করে কার্যকর সমাধান নেওয়ার পরামর্শ দিয়েছেন।

আরজেএসসির সর্বশেষ তথ্য অনুসারে, জানুয়ারি পর্যন্ত দেশে নিবন্ধিত কোম্পানির সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৪১৭টি। এর মধ্যে ব্যক্তি মালিকানাধীন কোম্পানির সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৯৬৫টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category