| ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি June 1, 2026, 4:39 pm
Title :
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. স্বেচ্ছাসেবী সংগঠন ইখলাস বাকেরগঞ্জ এর ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুভ উদ্বোধন করেছেন এমপি ওয়াহাব আকন্দ “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া শিল্পী সমিতির সদস্য হলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা আলমগীর নিয়ামতি ইউনিয়নের সোহেল ফরাজীর জনগণের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, প্রতিবাদ ইউনাইটেড প্রেসক্লাবের আলোচনার শীর্ষে সময়ের জনপ্রিয় অভিনেতা আবরার এশাল ‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’

ধনবাড়িতে পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে বিএনপির একাংশের উপর হামলা আহত ১২

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১২, ২০২৪
  • 324 Time View

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরের পার্শ্ববর্তী ধনবাড়ি উপজেলাধীন সাত্তার কান্দি এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর নেতাকর্মীদের উপর অপর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন এর অনুসারীরা অর্তকিত হামলার ঘটনা ঘটিয়েছে।

এতে এড. মোহাম্মদ আলীর পক্ষের অন্তত ১২জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানান তারা।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় শ্রী শ্রী সার্বজনীন দূর্গা পূজা উৎযাপন উপলক্ষে ধনবাড়ী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী। এরই ধারাবাহিকতায় ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তার নেতাকর্মীরা সাত্তার কান্দি বাসস্ট্যান্ডে এসে পৌঁছালে অতর্কিত ভাবে মাহবুব আনাম স্বপন ফকিরের অনুসারীরা তাদের উপর হামলা চালায় বলে জানা যায়।

এ ঘটনায় আহতরা হলেন, মধুপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য নাজমুল ইসলাম শান্ত, ছাত্রদলের সাবেক সদস্য টনি, মধুপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক যুগ্ম সম্পাদক মানিক মিয়া, মধুপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য বাপ্পী তালুকদার, গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সাবেক শ্রমিক নেতা সোহেল, কুড়াগাছা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সদস্য তানভীর তালুকদার, সাবেক ছাত্র নেতা আল আমিন ও কাজী মান্নান সহ আরও কয়েক জন। আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্হা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জাতীয়তাবাদী দল বিএনপি’র মধুপুর উপজেলা শাখার পক্ষ থেকে এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানানো হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category