| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি April 17, 2026, 11:51 pm
Title :
স্বেচ্ছাসেবী সংগঠন মানবসেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু! পুরান ঢাকায় হাম প্রাদুর্ভাব ভয়াবহ: ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ অন্ধকার জয়ী এক আলোর সারথি স্বাধীনতা পুরস্কারে ভূষিত মো. সাইদুল হক দিনাজপুরে বাংলা নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক ধর্ষণচেষ্টার পর শিশু হত্যা, গণধোলাইয়ে নিহত ২ কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন ২০২৬: চেয়ারম্যান পদে লড়বেন সাবেক বিএনপি নেতা নাসির উদ্দিন হাওলাদার!

ধর্ষণচেষ্টার পর শিশু হত্যা, গণধোলাইয়ে নিহত ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  • 13 Time View

মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের পর ৭ বছর বয়সী শিশু আতিকা আক্তারের মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গণপিটুনিতে নিহতরা হলেন একই এলাকার অটোচালক পান্নু মিয়া (৪৫) এবং তার ভাই ফজলু (২৮)। এছাড়া পান্নু মিয়ার ছেলে নাজমুল (২২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বনপারিল গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে খেলাধুলা করছিল শিশু আতিকা। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে স্বজনরা অনুসন্ধান শুরু করেন। এ সময় আতিকার চাচাতো ভাই জানায়, তাকে স্থানীয় কিশোর নাঈম (১৫)-এর সঙ্গে যেতে দেখা গেছে। পরে সন্দেহভাজন নাঈমকে জিজ্ঞাসাবাদ করলে সে পাশের একটি ভুট্টাক্ষেতের কথা জানায়। সেখান থেকেই হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা শিশুহত্যায় জড়িত সন্দেহে কয়েকজনকে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই পান্নু মিয়া ও তার ভাই ফজলুর মৃত্যু হয় এবং আরও একজন গুরুতর আহত হন।

পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণচেষ্টার পর হত্যা করা হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category