| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 13, 2026, 3:43 am
Title :
দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দিনব্যাপী পুলিশের যৌথ অভিযান উখিয়ায় বন বিভাগের অভিযানে বালিভর্তি অবৈধ ডাম্পার জব্দ বেনাপোলে অপপ্রচারের বিরুদ্ধে ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির ভারতের পেট্রাপোল হয়ে বাংলাদেশে প্রবেশ করেন ছাত্রলীগের রোটন, ফিরলেন লাশ হয়ে দিনাজপুর কাহারোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যশোরের শার্শায় ৩২টি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক অনুদান দিল উপজেলা বিএনপির সার সিন্ডিকেটের বিরুদ্ধে বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১৯৮ বস্তা টিএসপি সার উদ্ধার। নরসিংদীর শিবপুরে মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্ৰেফতার ১ আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্ৰেফতার ১ বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক, বেনাপোলে শুল্ক ফাঁকির মহোৎসবে বড় বাঁধা যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিঞা

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দিনব্যাপী পুলিশের যৌথ অভিযান

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি:
  • Update Time : সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • 4 Time View
৮

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে ১০ইং অক্টোবর শনিবার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ বালু উত্তোলন বন্ধ, অস্ত্রধারী সন্ত্রাসী ও দাঙ্গাবাজ গ্রেফতার এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলা পুলিশ, এসআরবি, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পুলিশের নেতৃত্ব দেন রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর।

নরসিংদী-ব্রাহ্মণবাড়িয়া দুই জেলার সীমান্তবর্তী চরাঞ্চল নিলক্ষা ও চরমধূয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালানো হয়। ঘটনাস্থলে বালু উত্তোলনের মেশিন কিংবা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।

অভিযান চলাকালে সন্দেহভাজনদের অধিকাংশ বাড়িঘর ছিল তালাবদ্ধ।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল এবং রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমানসহ এসআরবি ও ডিবির সংশ্লিষ্ট সদস্যরা অংশ নেন।

প্রশাসন সূত্রে জানা যায়,
অবৈধ বালু উত্তোলন ও চরাঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category