| ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি August 30, 2026, 8:30 pm
Title :
লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা ও হত্যার হুমকি, আক্তার মেম্বারের অত্যাচারে মান্দারীবাসী অতিষ্ঠ” বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

নলছিটিতে অবৈধ ৫ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, ১১ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬
  • 244 Time View

নিজস্ব প্রতিবেদক:-  ঝালকাঠির নলছিটি উপজেলায় অবৈধভাবে পরিচালিত ২ টি ড্রম চিমনী ও ৩ টি ১২০ ফুট উচ্চতার কিলন চিমনী এই পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়।

অভিযানে, মেসার্স তিলক ব্রিকসের ড্রাম চিমনি ভেঙ্গে দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস দ্বারা আগুন নিভিয়ে দেওয়া হয়ে। এ সময় ভাটার মালিক মোঃ রাসেল হাওলাদারের থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

মেসার্স রিয়াজ ব্রিকস-০১ এর ১২০ ফুট কিলন ইটভাটার কিলন ভেঙ্গে দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস দ্বারা আগুন নিভিয়ে দেওয়া হয়েছে, ইটভাটায় পরিচালিত স মিল ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এ সময় ভাটার মালিক মো: রিয়াজের থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

মেসার্স এম এম আর ব্রিকস ১২০ ফুট কিলন ইট ভাটায় ফায়ার সার্ভিস দ্বারা আগুন নিভিয়ে দেওয়া হয়। ইটভাটায় পরিচালিত স মিল ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এ সময় ভাটার মালিক মো: মাহিদুর রহমানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

মেসার্স এস আর বি ব্রিকসের ড্রাম চিমনী ভাটার কিলন ও চিমনী ভেঙ্গে দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস দ্বারা আগুন নিভিয়ে দেওয়া হয় ও কাঁচা ইট ধ্বংস করা হয়। এ সময় ভাটার মালিক মো: আফজাল মৃধার থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

মেসার্স রিয়াজ ব্রিকস -৩ ১২০ ফুট কিলন ইট ভাটার কিলন ভেঙ্গে দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস দ্বারা আগুন নিভিয়ে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়। এ সময় ভাটার মালিক মো: মাহিদুল ইসলাম সুমনের থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে এই পাঁচটি ইটভাটা থেকে মোট ১১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

৮ জানুয়ারি (বৃহস্পতিবার) পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগ ও ঝালকাঠি জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন। বরিশাল বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লাভলী ইয়াসমিন এর নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব মুহাম্মদ মুজাহিদুল ইসলাম ও ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আনজুমান নেছা এর উপস্থিতিতে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় প্রশিকিউশন প্রদান করেন ঝালকাঠি জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ আমিনুল হক। উক্ত মোবাইলকোর্টে এ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, পুলিশ, ঝালকাঠি, আনসার সদস্য, ঝালকাঠি এবং ফায়ার সার্ভিস, নলছিটি সহযোগিতা করেন। অভিযান পরিচালনাকালে নিন্মোক্ত ইটভাটাসমূহের চিমনী ও কিলন ভেঙ্গে দেওয়া হয়েছে এবং কাঁচা ইট সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, এসব ইটভাটা দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং কৃষিজমি, ফসল, পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছিল। অভিযানকালে ইটভাটার চিমনি, কিলন ও অন্যান্য অবকাঠামো সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category