| ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 29, 2026, 11:21 pm
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ক্যান্টনমেন্ট স্কুলের গাড়ির সঙ্গে কাবার্ড ভ্যানের সংঘর্ষ, আহত দুই ড্রাইভার

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
  • 108 Time View

নিজস্ব প্রতিবেদক বাকেরগঞ্জ বরিশাল   :বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন জাকির শরিফের স্ব-মিলের সামনে বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি গাড়ির সঙ্গে কাবার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে বাস ও কাবার্ড ভ্যানের ড্রাইভার আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হয়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীদের বাসে ওঠানোর সময় পটুয়াখালী থেকে আসা একটি কাবার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের গাড়িটির সামনে সজোরে আঘাত করে। এতে উভয় গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে দুর্ঘটনার সময় কোনো ছাত্রছাত্রী গাড়ির ভেতরে বা বাইরে আহত হয়নি।
ঘটনার পর কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category