| ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |২৫শে শাবান, ১৪৪৭ হিজরি February 13, 2026, 4:30 am
Title :
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিপুল ভোটে বিজয়ী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি খাগড়াছড়িতে ৫০টি ভোটকেন্দ্রে নিরাপদে পৌঁছালেন প্রিজাইডিং কর্মকর্তারা বাকেরগঞ্জে রাতের আধারে দাড়িপাল্লার পক্ষে  ভোট কেনার সময় সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মোল্লা অবরুদ্ধ সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত  দেশ গঠনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন: মাহামুদুন্নবী তালুকদার!  ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা: উন্নত বাকেরগঞ্জ গঠনের প্রত্যাশা দেশবাসীর প্রতি প্রহসনের নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহ্বান বিশ্বাস মতিউর রহমান বাদশার! তারেক জিয়ার ধানের শীষে ভোট দানে নাটিকা নির্মান করলেন চিত্রনায়ক পারভেজ আবির চৌধুরী আবুল হোসেন খান: উন্নয়ন, অভিজ্ঞতা ও মানুষের আস্থার প্রতীক বাকেরগঞ্জে ধানের শীষের পক্ষে সাবেক কাউন্সিলর রেকসনার প্রচার মিছিল ও পথসভা

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিপুল ভোটে বিজয়ী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
  • 2 Time View

খান মেহেদী :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বেসরকারিভাবে ৮১০৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মোঃ মাহাদুন্নবী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪৫৩৩ভোট। ইসলামি শাসনতন্ত্রের প্রার্থী মুফতী সৈয়দ মোঃ ফজলুল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৮৮২৩ ভোট।

এছাড়াও নির্বাচনে অংশ নেন বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুস, গণ অধিকার পরিষদের প্রার্থী মোঃ সালাউদ্দিন মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ কামরুল ইসলাম খান।

নির্বাচনকে কেন্দ্র করে পুরো বাকেরগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শান্তিপূর্ণ অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

কোনো কেন্দ্র থেকেই গ্রহণযোগ্য অভিযোগ বা অনিয়মের খবর পাওয়া যায়নি। প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category