| ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 31, 2026, 2:51 pm
Title :
বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাংচুর ঘটনায় চিকিৎসাধীন একজন নিহত গুলশান থানার নতুন ওসি দাউদ হোসেন জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার!

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ): ঐক্যের শক্তি, ভবিষ্যতের দিশারী

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ১৬, ২০২৫
  • 280 Time View

বাংলাদেশে মুহূর্তের খবর, সত্য খবর, বস্তুনিষ্ঠ খবর ও অথেন্টিক খবর পৌঁছে দেওয়ার একমাত্র নির্ভর যোগ্য মাধ্যম হলো অনলাইন নিউজ পোর্টাল। এই কাজটি নিরলস ভাবে করে যাচ্ছেন বাংলাদেশের মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১৮,০০০ পরিবারের সদস্যরা। আমি দৃঢ় চ্যালেঞ্জ ছুঁড়ে বলতে চাই— টকশো হোক, ওপেন প্ল্যাটফর্ম হোক কিংবা রাস্তাঘাট-ময়দান— দেশের প্রতিটি কোণ থেকে বিএমএসএফ এর সাংবাদিকরা অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে জনগণের কাছে সত্য তুলে ধরছেন, যা অন্য কোনো মাধ্যম এত দ্রুত এবং আন্তরিক ভাবে করতে পারেনি।

কিন্তু দুঃখজনক সত্য হলো, দেশের তথাকথিত প্রথম শ্রেণির প্রিন্ট মিডিয়া এবং স্যাটেলাইট টিভি চ্যানেল গুলো প্রকৃত সত্য খবর তুলে ধরতে চায় না অথবা পারেও না। এর বাস্তব প্রমাণ আমরা দেখেছি ২০২৫ সালের ৩০ জুলাই, যখন জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন দেশের পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সকল উপজেলা, জেলা, মহানগর ও বিভাগের হাজারো সাংবাদিক ভাই-বোনেরা।

এই অনুষ্ঠানের আগে থেকেই দেশের শীর্ষস্থানীয় প্রিন্ট ও স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোকে আনুষ্ঠানিক ভাবে দাওয়াতপত্র, ইমেইল ও আমন্ত্রণ কার্ড পাঠানো হলেও কর্পোরেট নিয়ন্ত্রণাধীন কোনো সাংবাদিক / ফটো সাংবাদিক উপস্থিত হননি। এটি প্রমাণ করে, মফস্বল সাংবাদিকদের ঐক্য ও শক্তি কর্পোরেট মিডিয়া কর্তৃপক্ষের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। অলিখিত নির্দেশে আমাদের অনুষ্ঠানকে অগ্রাহ্য করা হয়েছে। অথচ বিএমএসএফের অনেক সদস্যই আজ দেশের প্রথম শ্রেণির পত্রিকা ও স্যাটেলাইট টিভি চ্যানেলে দায়িত্ব পালন করছেন গৌরবের সঙ্গে।

এখন আমাদের সামনে একটাই প্রশ্ন—আমরা কি আর চুপ করে থাকব ? না, সময় এসেছে সিদ্ধান্ত নেবার।

আমাদের ১৮,০০০ পরিবার যদি ঐক্যবদ্ধ হয়, তবে আগামী এক বছরের মধ্যে একটি প্রথম শ্রেণির প্রিন্ট মিডিয়া এবং একটি স্যাটেলাইট টিভি চ্যানেল প্রতিষ্ঠা করা সম্পূর্ণ সম্ভব। মুহূর্তের খবর, সত্য খবর এবং সঠিক খবর পৌঁছে দেওয়া আমাদের পক্ষে সম্ভব, যদি আমরা নীতিগত ভাবে ঐক্যবদ্ধ হই।

আমরা ভাগ্যবান যে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, প্রথিতযশা সাংবাদিক আবু জাফরের নেতৃত্বে আমরা এক মঞ্চে ঐক্যবদ্ধ হয়েছি। এই নেতৃত্বেই আমাদের স্বপ্ন হবে বাস্তব। আমরা চাই, আমাদের আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী মিডিয়া ইন্ডাস্ট্রি তৈরি করতে। শুধু তাই নয়, আমরা চাই একটি পূর্ণাঙ্গ গ্রুপ অব ইন্ডাস্ট্রি গড়ে তুলতে—যেখানে থাকবে নিজস্ব পত্রিকা, স্যাটেলাইট টিভি, এমনকি ব্যাংক ও লিমিটেড কোম্পানি গঠনের মাধ্যমে নতুন সম্ভাবনা সৃষ্টি।

আমাদের সন্তানদের জন্য, আগামী দিনের জন্য—আমাদেরই কিছু সৃষ্টিশীল ও সৃজনশীল কাজ করে দেখাতে হবে। ঐক্যবদ্ধ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আগামী দিনের সত্যের বাতিঘর, দিশারী।

একতাই শক্তি, ঐক্যবদ্ধ সাংবাদিকরাই পারে।
আমরাই পারি, ইনশাআল্লাহ আমরা করে দেখাব।

লেখক:
মোঃ আল মাসুম খান
কেন্দ্রীয় দপ্তর টিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category